চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঈদগাঁওতে বশির বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে মুক্তিযোদ্ধা পরিবারের আকুতি

আমাদের ডেস্ক :    |    ০১:১১ পিএম, ২০২১-০৭-২৬

ঈদগাঁওতে বশির বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে মুক্তিযোদ্ধা পরিবারের আকুতি

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও,

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির অত্যাচার-নির্যাতন থেকে প্রাণে বাঁচতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন অসহায় মুক্তিযোদ্ধা পরিবার। আজ ঈদগাঁওতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগির পরিবারবর্গ তাদের উপর চলা দীর্ঘ ৩০ বছরের অমানবিক নির্যাতনের চিত্র তুলে ধরতে গিয়ে বারবার কান্নায় ভেঙ্গে পড়েন।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আবদুল শুক্কুরের স্ত্রী, পোকখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক এমইউপি সেতারা বেগম লিখিত বক্তব্যে বলেন, তার স্বামী ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে মারা যান। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। হাজারো প্রতিকুলতার মাঝেও তিনি সন্তান দুটিকে মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করছেন। তার মেয়ে মোহসিন আরা হেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও সংসারী। তাদের রয়েছে স্বামীর রেখে যাওয়া লবণ মাঠ। যাতে বর্ষা মৌসুমে মৎস্য চাষ করেন। তার স্বামী দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি "গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির ৯৭ নম্বর সদস্য ছিলেন।
সেতারা বেগম তার জীবন সংগ্রামের কথা বলতে গিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের ও মুক্তিযুদ্ধের পক্ষের একটি রাজনৈতিক দল। তার স্বামীরা স্বাধীনতা সংগ্রাম করলে কি হবে? এই দলে যে এখনো খন্দকার মোশতাক বা রাজাকারের বংশধররা রয়ে গেছে। তা নিজ চোখে না দেখলে ও নিজে রুদ্ধশ্বাস সময় সময় পার না করলে বুঝা যাবে না। ইসলামাবাদ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বশির আহমদ ও তার সাঙ্গপাঙ্গরা তার একমাত্র ছেলে সাজ্জাদুল করিমকে হত্যার জন্য কয়েকদিন আগে তাদের ঘর ঘেরাও করে। তার ছেলে বেলাল, তার ভাই শফি, শফি জাফরের ছেলে দিদার ও রাকিব উল্লাহ সহ ডাকাত দলের সদস্যরা মিছিল সহকারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে কটূক্তি ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি প্রতিবাদ করলে অস্ত্রধারীরা তার শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কেরোসিন লাগিয়ে তার ঘর পুড়িয়ে দেয়ার নির্দেশ দেয়। তার সন্তানকে হন্যে হয়ে খুঁজতে থাকে বশির বাহিনী। বিষয়টি তিনি ঈদগাঁও থানা কর্তৃপক্ষকে অবগত করলে ঘটনাস্থল থেকে বশির ও তার সাথে থাকা নূর মোহাম্মদ আনসারী থানার দিকে ছুটে যায়। থানায় বসেই সে তার পুরো বাহিনীকে তার ঘরে তাণ্ডব চালাতে বলে।
মুক্তিযোদ্ধার এ অসহায় স্ত্রীর দাবি, বশিরের নেতৃত্বে দুইজন মানুষ খুন হয়। কালোটাকা ও ওয়ার্ড আওয়ামী লীগের ক্ষমতার জোরে সে দীর্ঘদিন এসব হত্যাকাণ্ড ধামাচাপা দিয়ে রেখেছে। স্বামী হারা ঐ পরিবারগুলো এখনো বিচারের আশায় বসে আছে। খুনের শিকাররা হচ্ছেন আক্তার হোসেন ও শফিউল আলম। বশির ও তার ভাই মিলে এ দু'জনকে হত্যা করা হয়েছে বলে দাবি সেতারার। ঘটনার ব্যাপারে এলাকার হাজার হাজার লোকজনকে জিজ্ঞেস করলে তারা প্রকাশ্যে না হলেও গোপনে সাক্ষ্য দেবেন। কারণ প্রকাশ্য সাক্ষ্য দিলে ওই হাইব্রিড নেতারা তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে।
লিখিত বক্তব্যে সাবেক এ মহিলা মেম্বার অভিযোগ করেন যে, বশির বাহিনীর লোকজন এখন তাঁর একমাত্র পুত্র সন্তানকে খুন করবে বলে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। গত ২৪ জুন ও সন্ত্রাসীরা তাদের বাড়ি ভাঙচুর করেছিল। তখন পুলিশ নীরব ভূমিকায় ছিল। এখনো পুলিশ কিছু করবে বলে মনে হয় না।
তিনি উল্লেখ করেন যে, বশির বাহিনীর সদস্যরা মরহুম ডুলা ফকির (রাহঃ) মাজারের জমি দখলসহ মারকাজে আমেনার পাশের বাড়ি ও জবরদখল করে বিক্রি করে দেয়। প্রকৃত মালিক হাফেজ শফিককে তারা ঘরছাড়া করে। তিনি হতাশার সুরে বলেন, তার জমি জমার দরকার নেই। সব বশিরকে দিয়ে দেয়া হোক। তারপরও যেন তিনি বাপহারা সন্তান কে নিয়ে স্বাধীন দেশে শান্তিতে বসবাস করতে পারেন। তার দাবি এ হাইব্রিড নেতা কয়েক বছর আগেও যুবদল কর্মী ছিল। তার নেতৃত্বে গড়ে উঠেছিল শহীদ জিয়া স্মৃতি সংসদ।
সংবাদ সম্মেলনে সেতারার পুত্র, মৎস্য ও লবণ ব্যবসায়ী সাজ্জাদুল করিম ও তার চাচাতো ভাই, লবণ ব্যবসায়ী মফিদুল ইসলাম সহ অন্য ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগীরা বশির বাহিনীর লোকজন থেকে প্রাণ বাঁচাতে মানবতার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত


আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত


রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর