শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:৪২ এএম, ২০২২-০৩-১২
ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না ওয়াশিংটন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারো জানালেন এই কথা।
শনিবার (১২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, ফিলাডেলফিয়ায় হাউস ডেমোক্রেটিক ককাস ইস্যু সম্মেলনে বক্তব্য রাখেন বাইডেন।
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের ফল হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইউক্রেনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না। অবশ্য ন্যাটো সামরিক জোটের সীমারেখার প্রতিটি ইঞ্চি রক্ষায় যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে বলে জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, রুশ বাহিনীকে মোকাবিলা করতে কিয়েভ যেন সামরিক অস্ত্র পায়, সেই বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়াও দেশটির বাসিন্দাদের প্রাণ বাঁচাতে খাবার এবং অর্থ সাহায্য পাঠানোর কথা জানান তিনি। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। শনিবার ১৭তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়ে রুশ বাহিনী।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited