চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ইন্দোনেশিয়া ও কাতারের রাষ্ট্রদূতের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

ঢাকা অফিস ::    |    ১২:৩৬ পিএম, ২০২২-০৩-০৩

ইন্দোনেশিয়া ও কাতারের রাষ্ট্রদূতের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিকেলে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পর পর দুটি অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়া ও কাতারের রাষ্ট্রদূতদ্বয়ের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন।
আবাসিক রাষ্ট্রদূতদ্বয় হলেন ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের হেরু হারতান্তো সুবোলো এবং কাতারের সেরায়া আলী এমএস আল-কাহতানি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, পরিচয়পত্র গ্রহণ করে রাষ্ট্রপতি দেশ দুটোর সাথে বাংলাদেশের সম্পর্কের প্রশংসা করেন এবং বিশেষ করে পারস্পরিক সুবিধার জন্য বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে দূত হিসেবে তাদের 
গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। রাষ্ট্রপতি এখানে তাদের নিজ নিজ দায়িত্ব পালনকালে দেশদুটোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
পরিচয়পত্র পেশ করার পরপর ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন, যেখানে তিনি বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের সম্পর্ক জোরদার করার জন্য ইন্দোনেশিয়া সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠককালে হামিদ ১৯৭২ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশকে ইন্দোনেশিয়ার স্বীকৃতিদান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দোনেশিয়ার নেতা ড. সুকর্নোর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে উল্লেখ 
করেন যে, উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক দিনে দিনে শক্তিশালী হচ্ছে।

দুই দেশ যৌথভাবে এ বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করবে বলে তিনি আশা করেন।
২০১৭ সালের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্দোনেশিয়া সফর এবং পরবর্তীকালে ২০১৮ সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর বাংলাদেশে সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই পারস্পরিক সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে
দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাষ্ট্রপ্রধান উভয় দেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রেসসচিব রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বাংলাদেশে ইন্দোনেশিয়ার জন্য বিভিন্ন খাতে বিশেষ করে কৃষি-প্রক্রিয়াকরণ, হালকা-প্রকৌশল, অবকাঠামো উন্নয়ন এবং পর্যটন খাতে বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে।’
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মর্যাদার সঙ্গে তাদের স্বদেশে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থন কামনা করেন।
পরে কাতারের রাষ্ট্রদূতের সাথে বৈঠককালে আবদুল হামিদ দুই বন্ধুত্বপূর্ণ দেশের সম্ভাবনাসমূহ অন্বেষণ করতে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে ঘন ঘন উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন।
রাষ্ট্রপতি ঢাকায় নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা প্রকাশ করেন।

কাতারে জনশক্তি রপ্তানি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, বিপুল সংখ্যক বাংলাদেশী শ্রমিক সেখানে কাজ করছে এবং উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।
কাতারে ফিফা বিশ্বকাপ ২০২২ (নভেম্বর-ডিসেম্বর)-এর উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, প্রায় ১০,০০০ বাংলাদেশী জনশক্তি সেখানে নির্মাণ প্রকল্পে অংশ নিয়েছে।
তিনি পারস্পরিক সুবিধার জন্য দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। হামিদ বাংলাদেশে জাহাজ নির্মাণ, ভারী যন্ত্রপাতি, নির্মাণ, ইলেক্ট্রনিক, টেক্সটাইল, তৈরি পোশাক (আরএমজি), পাটের তৈরি পণ্য, ওষুধ ও জ্বালানি খাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য এখানে বিনিয়োগের জন্য কাতারের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান। বৈঠকে প্রাণঘাতী কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের বিষয়েও তথ্য বিনিময় হয়। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূতদ্বয় রাষ্ট্রপতিকে বলেন যে, 
তারা তাদের নিজ নিজ দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারকে তাদের সম্ভাব্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।
বঙ্গভবনের মুখপাত্র বলেন, রাষ্ট্রপতি হামিদ দেশ দুটোর সাথে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশে তাদের দায়িত্ব পালনে রাষ্ট্রদূতদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রদূতদ্বয় বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি দল অনুষ্ঠানের অংশ হিসেবে রাষ্ট্রদূতদের গার্ড অব অনার প্রদান করে।
সেনাবাহিনীর ব্যান্ডের দ্বারা সংশ্লিষ্ট দেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয় এবং রাষ্ট্রদূতদ্বয় গার্ড অব অনার পরিদর্শন করেন।

রিটেলেড নিউজ

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত


সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত


কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত


টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর