শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:৫৩ এএম, ২০২১-০৩-২৯
যারা নিজেদের আমীরকে হত্যা করার মতো অপকর্ম করে তাদের হাতে ধর্ম-রাষ্ট্র কোনটাই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার দুপুরে সচিবালয়ে চলমান বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফীকে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের মামলার কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী।
এ সময় তিনি বলেন, হেফাজতের আমীর ছিলেন মাওলানা আহমদ শফী। তার বয়স শতবর্ষের কাছাকাছি ছিল। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে যে, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। যে মামলা তদন্তাধীন আছে।
তাদের অভিযোগ হচ্ছে, মাওলানা শফীর নাকে রাইস টিউব ছিল এবং তাকে অক্সিজেন দেয়া হচ্ছিল। যারা হামলা-হাঙ্গামা করেছিল তারা মাওলানা আহমদ শফীর অক্সিজেন খুলে নিয়েছিল। সেই কারণে তার মৃত্যু হয়েছে। যারা নিজেদের আমীরকে হত্যা করার মতো অপকর্ম করে তাদের হাতে ধর্ম-রাষ্ট্র কোনোটাই নিরাপদ নয়।
তথ্যমন্ত্রী বলেন, এখন যে নেতৃবৃন্দ এ কাজটি করেছেন তাদের রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্যই আজ এই ঘটনা ঘটাচ্ছেন। আমি কওমি মাদ্রাসার সবাইকে অনুরোধ জানাব, তাদের রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য আপনারা হাতিয়ার হিসাবে ব্যবহৃত হবেন না। সরকার কওমি মাদ্রাসার জন্য অনেক কিছু করেছে এবং ইসলামের খেদমতের জন্য অনেক কিছু করেছে সরকার।
এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ২০ জন বুদ্ধিজীবীর দেওয়া বিবৃতির সমালোচনা করেন ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, সম্প্রতি যে ২০ জন বিবৃতি দিয়েছেন তাদের বুদ্ধিজীবী বলতে আমার লজ্জা হচ্ছে। কারণ, তাদের উচিত ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন যারা ধর্মের নামে হাঙ্গামা করেছে, তাদের বিরুদ্ধে বিবৃতি দেওয়া। কিন্তু তারা সেটি না করে সরকারি সম্পত্তিতে আগুন দেওয়া, ভূমি অফিস, রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া,
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited