শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:২১ এএম, ২০২১-১২-০২
ইরান-আফগানিস্তান সীমান্তে ইরানি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি এবং বলা হচ্ছে, ‘ভুল বোঝাবুঝি’ থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। খবর আল জাজিরার।
বুধবার (১ ডিসেম্বর) প্রকাশিত একাধিক ভিডিওতে ইরান সীমান্তে তালেবান যোদ্ধাদের ব্যস্ততা দেখা যায়। এসময় গুলির আওয়াজও শোনা যাচ্ছিল। আরেকটি ভিডিওতে এক ইরানি সেনাকে গোলাবর্ষণ করতে দেখা গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিশ্চিত করেছে, দেশটির হিরমন্দ কাউন্টির শাঘলাক গ্রামে এ লড়াই হয়েছে। তারা জানিয়েছে, পাচার রোধে আফগানিস্তান সীমান্তে ইরানের ভূমিতে দেওয়াল তৈরি করা হয়েছে। বুধবার কয়েকজন ইরানি কৃষক ওই দেওয়াল পার হয়েছিলেন। তা দেখে তালেবান গুলি শুরু করে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভেবেছিলেন, কৃষকরা সীমান্ত লঙ্ঘন করেছেন, যদিও ওই সময় তারা ইরানের মাটিতেই ছিলেন। তাসনিমের খবর অনুসারে, লড়াই থেমে গেছে এবং বিষয়টি নিয়ে ইরানি কর্তৃপক্ষ তালেবানের সঙ্গে আলোচনা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র সায়িদ খতিবজাদেহ পরে এক বিবৃতিতে বলেছেন, সীমান্তে বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ লড়াই হয়েছে। বিবৃতিতে তিনি অবশ্য তালেবানের নাম উল্লেখ করেননি। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছিল, তালেবান একটি ইরানি গ্যারিসনের ভেতরে ঢুকে কয়েকটি ফাঁড়ি দখল করে নিয়েছে। কিন্তু সেই দাবি অস্বীকার করেছে বার্তা সংস্থা তাসনিম। তারা জানিয়েছে, লড়াইয়ের একদম শুরুর দিকের কিছু ফুটেজ ছড়িয়েছে। সীমান্ত এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ইরানের আরেকটি আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স অবশ্য বলেছে, এ ঘটনায় পাচারকারীদের হাত থাকতে পারে
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited