শিরোনাম
আমাদের ডেস্ক : | ১০:৪৯ পিএম, ২০২১-০৫-১৫
দৈনিক আমাদের বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার ও লাভ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এবং দৈনিক আমাদের কক্সবাজার অনলাইন পোর্টালের সহ-সম্পাদক আরফান উদ্দিন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
তিনি এক বার্তায় বলেন, প্রাণঘাতী করোনার ২য় ঢেউয়ে বেসামাল বিশ্ব। অদৃশ্য এক অনুজীবের সাথে আজ দৃশ্যমান লড়াইয়ে লিপ্ত মানবসভ্যতা। করোনা নামক এ ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে আজ বিশ্ব অর্থনীতি ও মানবজাতি হুমকির মুখে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও অসহায় এই দানবের কাছে।
ঈদ মানে আনন্দ,ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে উৎসবের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলেয়ে দেওয়া।
বিশ্বে মহামারি সৃষ্টিকারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবারের পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনে স্বাস্থ্যবিধি অনুসরণ কোলাকুলি, হ্যান্ডশেক ও সচেতনতার সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সকল মুসলমানকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূর্ণতা দান করুন এ দোয়া করি। ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও একরাশ অনাবিল আনন্দ। পৃথিবীতে নেমে আসুক শান্তি দূত, ঘরে ঘরে জেগে উঠুক সুখ পাখিরা। মুছে যাক অসহায়ের দুঃখ ব্যথা। অম্লান থাকুক সারা জীবনের আনন্দ।
পবিত্র ঈদ ধনী-গরিব ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহঙ্কারসহ সকল পাপাচার মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করার তাগিদ এনে দেয়। এবছরের প্রতিটি দিন যেন ঈদের দিনের ন্যায় আনন্দময় হয়। সেই সাথে সফলতার শুভ প্রত্যয়ে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited