চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ডুবেই গেলো হংকংয়ের ভাসমান রেস্তোরাঁ জাম্বো

আন্তর্জাতিক ডেস্ক    |    ০১:১৭ পিএম, ২০২২-০৬-২২

ডুবেই গেলো হংকংয়ের ভাসমান রেস্তোরাঁ জাম্বো

হংকংয়ের ৫০ বছরের ঐতিহ্যবাহি ভাসমান রেস্তোরাঁ জাম্বো অবশেষে সমুদ্রেই ডুবে গেলো। ব্যবসায় মন্দার কারণে এমনিতেই জৌলুস হারিয়েছিল এক সময় ব্রিটেনের রানিকে আপ্যায়ন করা রেস্তোরাঁটি। এক সপ্তাহ আগে ভাসমান এই রেস্তোরাঁটি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। সবার অজানা এমন একটি গন্তব্যে নিয়ে যাওয়ার সময় দক্ষিণ চীন সাগরে রেস্তোরাঁটি ডুবে গেছে বলে, মালিকানা প্রতিষ্ঠান অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ নিজেই জানায় বিষয়টি।
 
এ ঘটনায় খুবই মর্মাহত তারা। তবে এতে কোনো ক্রু সদস্য আহত হয়নি বলে জানানো হয়। জানা গেছে, কোভিড -১৯ মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে বন্ধ হয়ে যায় বিখ্যাত রেস্তোরাঁটি। সমুদ্রের মাঝামাঝি ভাসমান এই রেস্তেরাঁ চালু হয় ১৯৭৬ সালে। রেস্তোরাঁটি চালু হওয়ার পর থেকে ৩০ লাখেরও বেশি অতিথি এর ক্যান্টোনিজ খাবারের স্বাদ গ্রহণ করেছেন বলে ধারণা করা হয়। এদের মধ্যে ব্রিটেনের রানি এলিজাবেথ, মার্কিন অভিনেতা টম ক্রুজ ও ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনও ছিলেন। এই রেস্তোরাঁয় সিনেমার শ্যুটিংও হয়েছে।

মালিকরা বলছেন, সমুদ্র যাত্রার আগে ভাসমান রেস্তোরাঁটি পরীক্ষা করে দেখার জন্য মেরিন ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হয়েছিল আর তারা ‘সমস্ত প্রাসঙ্গিক অনুমোদন’ দিয়েছিলেন। নতুন পরিচালনাকারীর কাছে হস্তান্তরের আগে এটিকে সরিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু রোববার দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে এটি ‘প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে এবং ডুবে যেতে শুরু করে। ঘটনাস্থলে পানির গভীরতা এক হাজার মিটারেরও বেশি। এতে উদ্ধারকাজ চালানো অত্যন্ত কঠিন বলে মনে করছে অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ।

করোনা মহামারির কারণে ব্যবসায় শেষ আঘাত হানলেও কয়েক বছর ধরেই আর্থিক সমস্যার মধ্যদিয়ে যাচ্ছিল রেস্তোরাঁটি। পরিচালনাকারী প্রতিষ্ঠান মেলকো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট গত মাসে জানায়, ২০১৩ সাল থেকেই লাভজনক ছিল না এই রেস্তোরাঁকেন্দ্রীক ব্যবসা এবং বড় ধরনের লোকসান গুণতে হচ্ছিল তাদের।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর