শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:৪৩ পিএম, ২০২২-০২-২৬
ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের শান্তি এবং যুদ্ধ বিরতি নিয়ে আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন এবং তিনি এ বিষয়ে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। জেলেনস্কির প্রেস সচিব সের্গেই নিকিফোরভ শনিবার এ কথা জানান। সের্গেই নিকিফোরভ তার ফেসবুক একাউন্টে লিখেছেন, “আমাকে এই অভিযোগ এড়াতে হবে যে আমরা আলোচনায় অস্বীকৃতি জানিয়েছি। ইউক্রেন সব সময়ই শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে এবং ছিল। এটি আমাদের স্থায়ী অবস্থান। আমরা রাশিয়ার প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছি।”
নিকিফোরভ উল্লেখ করেন, আলোচনার জন্য স্থান ও সময় নির্ধারণ নিয়ে কথাবার্তা চলছে। যত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে, তত বেশি স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকবে।
রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য পুতিন একটি প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, এই আলোচনার প্রাথমিক উদ্যোগ হিসাবে বেলারুশের রাজধানীতে বৈঠকের পরামর্শ দেয়া হয়, তবে ইউক্রেনীয় পক্ষ আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে ওয়ারশ’র প্রস্তাব দেয় এবং পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত ডনবাস প্রজাতন্ত্রের প্রধানদের অনুরোধে পুতিন বৃহস্পতিবার সকালে টেলিভিশনে দেয়া এক ভাষণে কিয়েভ দ্বারা আট বছর ধরে নির্যাতন ও গণহত্যা থেকে জনগণের সুরক্ষায় এই বিশেষ অভিযানের নির্দেশ দেন। পুতিন জোর দিয়ে বলেন, মস্কোর কিয়েভ দখলের কোন পরিকল্পনা নেই।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited