শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:০৯ পিএম, ২০২২-০৫-২৩
চট্টগ্রাম ও ঢাকায় ১৫টি চেক প্রতারণার মামলায় ৯টিতে সাজাপ্রাপ্ত আসামি আবদুল হককে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২২ মে) সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবদুল হক হালিশহরের আই ব্লকের ১ নম্বর লেনের ১৮ নম্বর বাড়ির মজিবুল হকের ছেলে। তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, বিদেশি ডানহিল সিগারেট, চেকবই, আইপ্যাড ট্যাব, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি, আইফোন ও অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, বিভিন্নজনকে নিজের কোম্পানির শেয়ার দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করতেন আবদুল হক। ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন লোকের টাকা হাতিয়ে নিয়েছেন এই প্রতারক। এসব ঘটনায় ভুক্তভোগীদের চেক দিতেন আবদুল হক। পরে দেখা যেত ব্যাংকে কোনো টাকা নেই। তার বিরুদ্ধে এক কোটি ৩৫ লাখ টাকার ১৫টি চেক প্রতারণার মামলা রয়েছে। যার ৯টিতে ইতোমধ্যে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছে।
তিনি বলেন, আবদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited