চট্টগ্রাম   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার:    |    ১২:৫২ এএম, ২০২৬-০৭-৩১

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ অস্ত্রধারীদের হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে হামলা চালায়। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে শিলখালী এলাকার জমি কেনাবেচার ব্রোকার হিসেবে পরিচিত হেলাল উদ্দিন (প্রকাশ চশমা হেলাল)-এর নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে নোয়াখালী পাড়ায় প্রবেশ করে। তারা একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। এ সময় আজগর হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও দেলোয়ার হোসেনের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তারা গুরুতর আহত হন।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, হামলায় অংশ নেওয়াদের মধ্যে শাহজাহান, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলম, শফি উল্লাহ, হারুন, আব্দুর রহমান, তৈয়ুব, আব্দুর রহমান ও আব্দুর রহিমসহ আরও কয়েকজন ছিলেন। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে জমি দখলের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন এবং হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ধরনের সংঘবদ্ধ হামলার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে, ভুক্তভোগী পরিবার এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি, সংশ্লিষ্ট থানার পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রিটেলেড নিউজ

ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

অনলাইন ডেস্ক: : চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছে। এসময় দুমড়ে মুছড়ে গেছে ট্রা...বিস্তারিত

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক: : দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) থেক...বিস্তারিত

কক্সবাজারের চকরিয়ায় দিনে-দুপুরে ডাকাতি

কক্সবাজারের চকরিয়ায় দিনে-দুপুরে ডাকাতি

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোক...বিস্তারিত

নাফ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই বন্ধুর মরদেহ উদ্ধার

নাফ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই বন্ধুর মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই বন্ধুকে...বিস্তারিত

ঈদগাঁওয়ে হোটেল-রেস্তোরাঁয় অভিযান, জরিমানা ২ লাখ ১০ হাজার

ঈদগাঁওয়ে হোটেল-রেস্তোরাঁয় অভিযান, জরিমানা ২ লাখ ১০ হাজার

অনলাইন ডেস্ক: : ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর প...বিস্তারিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক: : চাটগাঁ নিউজ ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর