শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:৫২ পিএম, ২০২৪-০৭-২৬
জেলায় টেকনাফ উপকূলে আজ টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে গত বুধবারের ট্রলার ডুবির ঘটনায় নির্খোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে নিখোঁজ দু’জনের মরদেহ টেকনাফ উপকুলে ভেসে এসেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।
তিনি জানান, যাদের মরদেহ উদ্ধার হয়েছে তারা হলেন- জেলার সেন্টমার্টিন দ্বীপের মৃত আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮) এবং মৃত আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদ (৩০) । ইসমাইল ডুবে যাওয়া ট্রলারের যাত্রী। অন্যদিকে, আর ফাহাদ স্পিডবোট নিয়ে পরে ডুবে যাওয়া ট্রলারে নিঁখোজদের খুঁজতে গিয়েছিলেন। এখনও নিখোঁজ রয়েছেন ট্রলারের যাত্রী নুর মোহাম্মদ সৈকত (২৭)। তারা সবাই সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, গত বুধবার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে শাহপরীর
দ্বীপের অদূরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে পরে কিছু লোক ট্রলার ও স্পিডবোট নিয়ে তাদের উদ্ধার করতে যায়।ওই সময় তীব্র ঢেউয়ের কারনে
কটি স্পিডবোট ডুবে যায়। এ ঘটনায় তিনজন নিঁখোজ ছিলেন।
তিনি জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে দুইজনের মরদেহ টেকনাফ উপকূলে ভেসে এলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চলছে।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited