শিরোনাম
আমাদের ডেস্ক : | ১১:২৫ পিএম, ২০২১-০৪-২০
গত ১৫ এপ্রিল ২০২১ তারিখে "দৈনিক আলোকিত উখিয়া ও কক্সবাজার ওয়ার্ল্ড ডট কম"অনলাইন পোর্টালে প্রকাশিত "রামুর ত্রাস ইয়াবা চোরাচালানের গডফাদার জসিম চিহ্নিত" শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত।সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার কূ-মানসে সাংবাদিক ভাইদের কে মিথ্যা তথ্য দিয়ে আমার প্রতিপক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত আছে।
ইতিপূর্বে ১১ এপ্রিল "সময়ের কণ্ঠস্বর "এবং "বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম"নামে দুটি অনলাইন পোর্টালে আমার এক প্রতিবেশীর সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয়ের বিরোধ নিয়ে নিউজ করার জন্য এক সাংবাদিক ভাই আমার বক্তব্য নেন। আমার বক্তব্যের সাথে সংবাদ এর আংশিক মিল থাকলেও পুরো সংবাদে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়েছে।
আমি একজন রাবার বাগানের সামান্য চাকরিজীবী এবং ছোটখাটো ব্যবসা বাণিজ্য চালিয়ে সৎপথে জীবিকা নির্বাহ করে আসছি।
কিন্তু ১৫ এপ্রিল "দৈনিক আলোকিত উখিয়া" পত্রিকা এবং" কক্সবাজার ওয়ার্ল্ড ডটকম" অনলাইন পোর্টালের "জোয়ারিয়া নালার ত্রাস ইয়াবা গডফাদার জসিম চিহ্নিত " শিরোনামে প্রকাশিত সংবাদটি সাংবাদিক শাহীন মাহমুদ রাসেল এর ফেসবুক পেজ থেকে "সে অনেক ক্ষমতাধর ব্যক্তি" শিরোনামে ভুয়া সংবাদ প্রকাশ করেছে।
আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত ভূয়া সংবাদ অপপ্রচারে
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন, সাংবাদিক ভাই সহ সচেতন মহলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক মহোদয়গণের প্রতি আকুল আবেদন থাকবে,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করে সংবাদ পরিবেশনের প্রতি যত্নশীল হলে আমার মত নিরীহ শান্তি প্রিয় অনেক মানুষ অপসাংবাদিকতার হাত থেকে রক্ষা পাবে।
প্রতিবাদকারী
জসিম উদ্দিন
হালদার পাড়া,জোয়ারিয়া নালা রামু,কক্সবাজার
মোবাইল 01813171116
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited