শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৩২ পিএম, ২০২৪-০৩-০৩
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে শনিবার তাঁর বাসবভনে ইন্টারন্যাশনাল সোলার অ্যালাইয়েন্স’র (আইএসএ) মহাপরিচালক ড. অজয় মাথুর সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, নবায়ণযোগ্য জ্বালানির মধ্যে বাংলাদেশের সোলারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ভাসমান সোলারের সম্ভাব্য স্থান বিচক্ষণতার সাথে নির্বাচন করতে হবে। রূফটপ সোলারের ব্যাপক প্রসারে আইএসএ আরো অবদান রাখতে পারে। বিচ্ছিন্ন চরাঞ্চলে সোলার বিদ্যুৎ আরো বৃদ্ধি করা হবে। ভাসানচরসহ দেশের বড় বড় চরে যৌথভাবে কাজ করা যেতে পারে।
ড. অজয় মাথুর আইএসএ’র প্রথম স্টিয়ারিং কমিটির সভায় আলোচ্য বিষয় ও সিদ্ধান্তগুলো প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে ৯টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। যার ৬টি প্রকল্পে ৫ লাখ ৪১ হাজার মার্কিন ডলার খরচ হবে। তবে, ভাসমান সোলার প্রকল্পের প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয়নি বলে আইএসএ’র মহাপরিচালক উল্লেখ করেন।
বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব নিরোদ চন্দ্র মন্ডল ও আইএসএ’র অনুষ্ঠান ও প্রকল্প বাস্তবায়ন ইউনিটের প্রধান রমেশ কুমার কুরুপ্পাথ এ সময় উপস্থিত ছিলেন।
আমাদের ডেস্ক : : বাংলাদেশ আজ তার ইতিহাসের এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে জনমানুষ, দেশ এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি নত...বিস্তারিত
সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : আয়াছ রনি: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মৌজায় বিডিএস (বাংলাদেশ ডিজিটাল সার্ভে)–এর আওতায় ভূমি জরি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকসই ভবিষ্যত বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথ এর কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও ছাত...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। আজ শনিবার স্বাস্থ্য মন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited