শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৭:৩৪ পিএম, ২০২৬-১০-১৩
দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজ সচিবালয়ে গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি জানান, আজ সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় উখিয়ার ইনানী জেটি ঘাট, টেকনাফের দমদমিয়া জেটি ঘাট এবং শাহপরীর দ্বীপ জেটি ঘাট - এই তিনটি ঘাটের যেকোনো একটি দিয়ে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত প্রতিদিন প্রায় ৪ হাজার পর্যটক যাতায়াতের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে:পর্যটকের সংখ্যা নির্ধারণ, ভ্রমণের সময়সীমা চূড়ান্তকরণ, জাহাজ ছাড়ার স্থান নির্ধারণ, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটকদের সার্বিক নিরাপত্তা এবং সুষ্ঠ যাতায়াত ব্যবস্থাপনা।
এমপি শাহজাহান চৌধুরী আরও বলেন, শুধু পর্যটক নয়, আমার সেন্টমার্টিনের ১০ হাজার বাসিন্দার প্রতিদিনের যাতায়াতের বিষয়টিও সভায় গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। স্পিডবোট, ট্রলার ও কাঠের বোটে যাতে স্থানীয়রা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি আশ্বস্ত করে বলেন, "সংশ্লিষ্ট মন্ত্রণালয় সকল দিক বিবেচনা করে আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, ইনশাআল্লাহ।"
এদিকে সচিবালয়ের এই সভার খবরে সেন্টমার্টিন, টেকনাফ ও উখিয়ার পর্যটন ব্যবসায়ী, জাহাজ মালিক এবং স্থানীয়দের মাঝে আশার সঞ্চার হয়েছে। গত দুই মৌসুম ধরে পর্যটক সংকটে দ্বীপের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। সকলেই এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।
মোঃ আরাফাত সানি, টেকনাফ
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited