শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৬:২৭ পিএম, ২০২২-০৫-১২
টেকনাফে ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নুর কবির (২৭) নামের স্থানীয় এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। বুধবার (১২ মে) দিনগত রাত সাড়ে ১২টায় ২৭ নম্বর জাদিমুড়া ক্যাম্পের চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। আটক নুর কবির উপজেলার পশ্চিম লেদা এলাকার মৃত কামালের ছেলে।
১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। একটি সাদা রঙের লেগুনায় তল্লাশি চালানো হয়। সেখানে ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি পাওয়া যায়। এগুলো অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে নুর কবির নামের একজনকে আটক ও লেগুনায় থাকা মালামাল জব্দ করা হয়।
আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান, একই এলাকার শামসুসহ (৫০) তিনি এসব মালামাল রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করেছেন।
এপিবিএন অধিনায়ক জানান, আটক ও জব্দ মালামালের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited