চট্টগ্রাম   বুধবার, ৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

উপকূলীয় প্রতিনিধি : আজিজ উল্লাহ

আমাদের ডেস্ক :    |    ০৯:৩৯ পিএম, ২০২৬-১০-০৬

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণ চক্রের এক সদস্যকে আটক করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের চেকপোস্ট সংলগ্ন মৌসুমী গেইটের বাম পাশে মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক দুপুর ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মৌসুমী বাজার এলাকায় অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে। এমন সংবাদে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে দুটি যৌথ টিম গঠন করে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালামত উল্লাহ ছেলে হেলাল উদ্দিন (২১), আব্দুস সালামের ছেলে মো. ইউনুস (২১), হোসেন আহমদ এর ছেলে জসিম উদ্দিন (২১) ও বলি আহমদের ছেলে খায়রুল আমিন (২১) কে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুদু মিয়ার ছেলে মো. তারেক (২৩)।

অভিযান শেষে উদ্ধারকৃত চার ভিকটিম ও আটক সন্দেহভাজন মো. তারেককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক এডিশনাল ডিআইজি কাউছার সিকদার।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিটেলেড নিউজ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত

পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত

মহেশখালীতে হোটেল মেহেল ডাইনিং লাউঞ্জে নিম্নমানের খাবার, অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ

মহেশখালীতে হোটেল মেহেল ডাইনিং লাউঞ্জে নিম্নমানের খাবার, অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ

আমাদের ডেস্ক : : মহেশখালী উপজেলার পুরাতন আদালত রোডে অবস্থিত মেহেল ডাইনিং লাউঞ্জে নিম্নমানের খাবার পরিবেশন ও গ্রাà...বিস্তারিত

মঞ্চে দুর্নীতির কথা বললেও দুর্নীতি থেকে মুক্ত নন অনেকে: এমপি কাজল

মঞ্চে দুর্নীতির কথা বললেও দুর্নীতি থেকে মুক্ত নন অনেকে: এমপি কাজল

অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত

সর্বশেষ খবর