শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪১ পিএম, ২০২১-০৬-২০
আবদুর রশিদ ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িউপজেলায় ‘প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ২৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও সনদ হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২০জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে “প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্প এর উপকারভোগীদের মাঝে নবনির্মিত ঘরের উদ্বোধন করার পর সনদ ও চাবি তুলে দেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি'র সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা'র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মা,পাবর্ত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রীর প্রতিনিধি খায়রুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার রাজা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যানিং মার্মা, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা একাডেমী সুপার ভাইজার মো: সোহেল মিয়া, এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মাইনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য জয়নাল আবদ্দীন টুক্কু, সদস্য আব্দু রশিদ, সদস্য মো: ইউনুছ, মো: তৈয়ব উল্লাহ প্রমূখ।
এদিকে নতুন ঘরের চাবি ও সনদ পেয়ে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারকুল এলাকার জাহজালাল তার স্ত্রী সেলিনা আক্তার এবং সোনাইছড়ি বৈদ্যপাড়া এলাকার উথোয়াইছা মার্ম ।
এসময় তারা আরও জানান, দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ ঘরে বসবাস করেছেন, বর্ষাকালে কষ্ট করেছেন। এখন বর্ষাকালে ভালোভাবে দিনাতিপাত করতে পারবেন। অনুষ্ঠানে ২৫ জন গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও সনদ হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited