শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:১০ পিএম, ২০২২-০৪-১৮
ইউক্রেন মারিওপুলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। আত্মসমর্পনে রাশিয়ার বেঁধে দেয়া সময় পার হবার পর রোববার দেশটি এ ঘোষণা দেয়।
প্রধানমন্ত্রী ডেনিশ শ্যামিহাল এবিসি’র ‘দিস উইক’কে বলেন, এখনও মারিওপুলের পতন ঘটেনি। এখনও আমাদের সেনাবাহিনী শহরটিতে রয়েছে। সুতরাং তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অবরুদ্ধ আজোভস্টাল স্টীল কারখানায় চারশো ভাড়াটে সৈন্য রয়েছে। ইউক্রেনীয় বাহিনীকে তাদের জীবন বাঁচাতে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হচ্ছে।
মস্কো বলছে, কিয়েভ তার জাতীয়তাবাদী সৈন্যদের যে কেউ আত্মসমর্পণ করতে চাইলে তাকে তৎক্ষনাৎ গুলির নির্দেশ দিয়েছে ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, মারিওপুলে বাদবাকী সৈন্যদের রুশ বাহিনী হত্যা করলে শান্তি আলোচনার অবসান ঘটবে।
যদিও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইতোমধ্যেই বলেছেন, আলোচনা মৃত প্রায়। শ্যামিহাল বলেন, ইউক্রেন সমস্যার কূটনৈতিক সমাধান চায়। কিন্তু প্রয়োজন হলে লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, আমরা আত্মসমর্পণ করবো না।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited