শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:১২ পিএম, ২০২৬-১১-০৫
আগামী ৭ নভেম্বর, ২০২৬ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এদিনে স্বাধীনতার মহান ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করার মধ্যদিয়ে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও একদলীয় শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক উত্তরনের যাত্রা শুরু হয়। মহান মুক্তিযুদ্ধ পরবর্তী এ দিবসটি আমাদের জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রতীক।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন নানান কর্মসূচি গ্রহণ করেছে। এদিন সকালে সকল সরকারি দপ্তর, উপজেলা পর্যায়ে সরকারি কার্যালয় এবং সংশ্লিষ্ট আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে দশটায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিনিধিদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হবে।
দিবসের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা সভা, দুপুর ১২টায় শিল্পকলা একাডেমিতে শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভা, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ মন্দির গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সিনেমা হলে ও ভ্যানযোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কিত প্রামাণ্য চিত্র প্রদর্শনী, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা, শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, হাসপাতাল কারাগার এতিমখানা শিশু কেন্দ্র, শিশু পরিবার, কিশোর সংশোধনী কেন্দ্র ও শান্তি নিবাসসমূহে উন্নতমানের খাবার পরিবেশন, সংবাদপত্রে বিশেষ নিবন্ধ, সাহিত্য-সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ প্রভৃতি।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে গত ২ নভেম্বর প্রস্তুতিমূলক সভার মাধ্যমে এসব কর্মসূচি চুড়ান্ত করা হয়।
অনলাইন ডেস্ক: : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সরকারিভাবে পর্যটন মৌসুম শুরু হলেও কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটক পরিবহন নিয়ে অনিশ্চয়তা তৈà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মোহাম্মদ মহি উদ্দিন, মহেশখালী কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি ১টি এলà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ও মহেশখালী দ্বীপের মধ্যে সংযোগকারী বদরখà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited