শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:১১ পিএম, ২০২১-০৭-১৫
গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী কক্সবাজার প্রতিনিধি
গত ১৩জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়ন কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন কুহেলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ২দিন পরে লাশ হয়ে বাড়ি ফিরল জেলে মাহবুব (২৮)।
আজ ১৫ জুলাই (বৃহস্পতিবার) কুহেলিয়া নদীর তীর থেকে স্থানীয়রা উদ্ধার করে নিখোঁজ মাববুবের লাশ।
নিহত মাহমুদ কালামারছড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের দক্ষিণ ঝাপুয়া গ্রামের জৈনিক
মোহাম্মদ হোসেনের পুত্র বলে জানা যায়।
মাহবুব দীর্ঘদিন ধরে কালামারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে তার শশুর নুরুল ইসলামের বাড়িতে বসবাস করে আসছে।
গত ১৩ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় কোহেলিয়া নদীর দারাখালের মোহনায় মাহবুব তার তিন সঙ্গী আবু তালেব, উকিল আহমেদ ও আলীর সাথে মাছ ধরতে গেলে নদীতে নিখোঁজ হয়ে যায়।
সাথে থাকা সঙ্গীরা পরদিন সকাল ১০ টার দিকে তার শশুরবাড়িতে মাহবুবের নিখোঁজের সংবাদ জানালে স্বজনরা নদীতে মাহবুবের লাশের সন্ধানে নেমে পড়ে।
এক পর্যায়ে ১৫ ই জুলাই সকাল ০৮ দিকে কুহেলিয়া নদীর তীর হতে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
মাহবুবের মৃত্যুর সংবাদে এলাকায় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার এবং স্বজনদের মধ্যে পড়েছে কান্নার রোল।
নিহত মাহবুবের ২ বছর বয়সের একটি কন্যা শিশু ৮ মাস বয়সের একটি ছেলে সন্তান নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছে তার বিধবা স্ত্রী মুবিনা আক্তার।
দরিদ্র জেলে মাহবুবের স্ত্রী মুবিনা আক্তার
দুই সন্তান নিয়ে অনিশ্চয়তায়।
এখন তাদের অন্য জোগানোর মতো নেই,নেই কোনো সহায় সম্বল।
দুই সন্তান নিয়ে জীবন জীবিকা নির্বাহ করার জন্য সমাজের বিত্তবানদের সহ উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন স্বামীহারা দরিদ্র মুবিনা আক্তার।
নিহত মাহবুবের জানাযা নামাজ তার গ্রামের বাড়ী কালামারছড়া ইউনিয়নের ঝাপুয়া ঈদগাহ মাঠে আজ বিকাল ৪.০০ ঘটিকার অনুষ্ঠিত হয়।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited