শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৭:০২ পিএম, ২০২৬-০৯-০৯
চট্টগ্রামের এক চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে একটি চাঁদাবাজ চক্র। এ নিয়ে হোয়াটসঅ্যাপে দফায় দফায় বার্তা পাঠিয়ে ওই চিকিৎসককে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। চাঁদাবাজদের পাঠানো একটি বার্তায় বলা হয়, ‘আপনি কোথায় জায়গা নিচ্ছেন না নিচ্ছেন, আপনি কত টাকার মালিক—সেটা আমরা জানি। আমরা গরিব মানুষের পেটে লাথি মারি না।’
প্রথমে চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হলেও তা না পেয়ে পরে দাবির পরিমাণ বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয়। একই সঙ্গে টাকা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই চিকিৎসক।
এ ঘটনায় হাটহাজারী ও নগরীর বায়েজিদ এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হল- কামরুল হাসান ওরফে সাগর (২৫), মো. রিকু (২৫), মো. তরিকুল ইসলাম ওরফে রোহিত (২০), আহমদুল্লাহ ওরফে মাসুম মেম্বর (৪০), আহমদ রেজা শাকিল (২৫), মো. মানিক (৪০) ও নুরুল আলম (৪০)।
তাদের মধ্যে আহমদ রেজা শাকিলের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির ঘটনায় দুটি করে, অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও সন্ত্রাসবিরোধী আইনে একটি করেসহ মোট আটটি মামলা আছে। গ্রেপ্তারদের কাছ থেকে ‘চাঁদাবাজির কাজে ব্যবহৃত’ বিদেশি নম্বরসহ চারটি মোবাইল এবং বেশকিছু ধারালো অস্ত্র জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।
হুমকি পাওয়া চিকিৎসকের নাম মুহাম্মদ ইউসুফ ফারুকী পারভেজ। তিনি আমান বাজার এলাকায় এসএ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগীদের চিকিৎসা করেন।
তথ্যসূত্র:
১। ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি
– https://tinyurl.com/5bnr7zr6
অনলাইন ডেস্ক: : ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর প...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চাটগাঁ নিউজ ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited