শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৫২ পিএম, ২০২১-১২-০৬
যুদ্ধনায়ক-মার্কিন সিনেটর-প্রেসিডেন্ট প্রার্থী বব ডোলে মারা গেছেন। সোমবার (৬ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
এলিজাবেথ ডোলে ফাউন্ডেশন তার মৃত্যুর খবরটি জানিয়েছে। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন বব ডোলে। গত ফেব্রুয়ারিতে বিষয়টি নিজেই জানিয়েছিলেন বব ডোলে। এই কারণে তার চিকিৎসা চলছিল। এক বিবৃতিতে বব ডোলের পরিবার জানায়, যুক্তরাষ্ট্র তার দেশের অন্যতম নায়ককে হারাল। আমাদের পরিবারের আশ্রয়ের পাহাড় হারিয়ে গেল। তিনি তার বর্ণাঢ্য জীবনে সততা, হাস্যরস, সহানুভূতি এবং নীতিকে অটুট ছিলেন। তিনি বাস্তববাদী রক্ষণশীলতার জন্য শক্তিশালী ব্যক্তি ছিলেন। জানা গেছে, তিনবার প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছাপোষণ করেছেন বব ডোলে। রিপাবলিকান পার্টি থেকে ১৯৯৬ সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়েছেনও। তবে, বিল ক্লিনটনের কাছে হেরে গেছেন। তারও আগে ১৯৭৬ সালে ভাইস প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টি থেকে লড়েছেন ডোলে। সেবারও তিনি হেরে যান। তবে, তিনি কানসাসের হয়ে ৩৫ বছর নেতৃত্ব দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডান হাত অকেজো হয়ে যাওয়ার পরেও তিনি দমে যাননি। বরং গণমানুষের নেতৃত্ব দিতে চেয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডোলে একজন মার্কিন যুদ্ধ নায়ক।
এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার কারণে রিপাবলিকান পার্টি শক্তিশালী হয়ে উঠেছিল। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ডোলের প্রতি শ্রদ্ধা জানাতে মার্কিন ক্যাপিটলে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited