চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কক্সবাজার পৌরসভা ও ব্র্যাক’র সমঝোতা স্মারক স্বাক্ষর

আমাদের ডেস্ক :    |    ০৭:৪১ পিএম, ২০২৪-০২-২৮

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কক্সবাজার পৌরসভা ও ব্র্যাক’র সমঝোতা স্মারক স্বাক্ষর


কক্সবাজার পৌরসভার সাথে সমন্বিতভাবে নগরের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পে বিভিন্ন অংশীজনদের সমন্বয়ে গঠিত একটি কোলাবোরেশন হাব এর তত্ত¡াবধানে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক নির্দেশিকা তৈরি, রামু উপজেলার মিঠাইছড়িতে পৌরসভার নিজস্ব জায়গায় প্লাস্টিক বর্জ্য পূনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য একটি প্লান্ট স্থাপন এবং জনগণকে সচেতন করতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।
এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ব্র্যাক ও কক্সবাজার পৌরসভার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারি) কক্সবাজার পৌরসভার মিলনায়তনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী ও ব্র্যাক আরবার ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম হেড ইমামুল আজম শাহী। এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র যথাক্রমে সালাউদ্দিন সেতু, ওমর সিদ্দীকি লালু ও ইয়াছমিন আক্তার, কাউন্সিলর যথাক্রমে হেলাল উদ্দিন কবির, এসআইএম আক্তার কামাল আজাদ, মিজানুর রহমান, এহেসান উল্লাহ, ওসমান সরওয়ার টিপু, নুর মোহাম্মদ মাঝু, শাহেনা আক্তার পাখি, জাহেদা আক্তার, নির্বাহী প্রকৌশলি পরাক্রম চাকমাসহ পৌরসভার অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ সাস্টেইনাবিলিটি অ্যালায়েন্স এর প্রধান সমন্বয়ক সঙ্কলিতা সোম ও ব্র্যাক আরবার ডেভেলপমেন্ট প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রাথমিকভাবে পৌরসভার ৪টি ওয়ার্ডে পাইলট আকারে এ প্রকল্পের কার্যক্রম শুরু করা হবে। ওয়ার্ডগুলো হচ্ছে ১, ৪, ১০ ও ১২ নম্বর ওয়ার্ড।

মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, “শহরের জলাশয়গুলিকে সুরক্ষিত রাখতে এবং একটি স্বাস্থ্যকর ও প্লাস্টিক মুক্ত পরিবেশের জন্য প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় মনোযোগী হওয়ার এখনই সময়। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের সচেতনতা বাড়াতে হবে; যতদিন মানুষ সচেতনতা না বাড়বে, ততদিন আমরা আন্দোলনে সফল হতে পারব না।
বাংলাদেশ সাসটেইনেবিলিটি অ্যালায়েন্স (বিএসএ) প্রধান সমন্বয়ক সঙ্কলিতা সোম বলেন, সমগ্র বাংলাদেশের মধ্যে কক্সবাজার নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং সারা বিশ্বে কক্সবাজার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য বিএসএ এই প্রক্রিয়ায় বিনিয়োগ ও সহযোগিতা করবে।
ব্র্যাক আরবার ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম হেড ইমামুল আজম শাহী বলেন, আমরা আমাদের দৈনন্দিন জীবন প্লাস্টিক ছাড়া যেমন চিন্তা করতে পারি না। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের দৈনন্দিন ব্যবহার্য প্লাস্টিক পন্যগুলোর যথাযথ ব্যবস্থাপনা। এ লক্ষ্যে আমরা কক্সবাজার পৌরসভার সাথে সমন্বিতভাবে কাজ করবো এবং প্রাথমিকভাবে পৌরসভার ৪টি ওয়ার্ডে পাইলট আকারে এ প্রকল্পের কার্যক্রম শুরু করেছি। আমরা বিশ্বাস করি, সকলের সহযোগিতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সকলের জন্য কিছু অনুসরণযোগ্য উদাহারণ তৈরি করতে পারবো।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত


আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত


রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর