শিরোনাম
সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: | ০৭:৫৫ পিএম, ২০২৬-০৭-২৭
কক্সবাজারের রামু উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে ২ আপন বোনসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই বোন হলেন— উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে সোমবার সকালে কক্সবাজার আদালতে যান দুই বোন। আদালতের কার্যক্রম শেষে দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। অটোরিকশাটি রামুর খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়। এতে দুর্ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় পুরুষ নিহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রুবিনা আক্তার ও শাহিনা আক্তার মারা যান। আহত বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। পরে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর বলেন, সন্তানদের নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে আমার চোখের সামনে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি অটোরিকশাকে জোরে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহের বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত দুই বোনের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
অনলাইন ডেস্ক: : ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর প...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চাটগাঁ নিউজ ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited