চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘আফগানিস্তানে মাধ্যমিকের নারী শিক্ষার্থীদের জন্য সুখবর আসছে’

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৫:৩৯ পিএম, ২০২২-০৫-১৭

‘আফগানিস্তানে মাধ্যমিকের নারী শিক্ষার্থীদের জন্য সুখবর আসছে’

আফগানিস্তানে থমকে আছে মাধ্যমিকের নারী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া। এবার তাদের জন্য সুখবর আসছে বলে জানিয়েছেন তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি। সোমবার (১৬ মে) সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মাধ্যমিকের নারী শিক্ষার্থীদের স্কুলে ফেরা নিয়ে শিগগির সুখবর আসছে।

দেশটি থেকে গত আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সেনা প্রত্যাহার করার পর ক্ষমতার আসনে বসে সশস্ত্র গোষ্ঠী তালেবান। গত মার্চের শেষে তারা মাধ্যমিক স্কুল ও কলেজগামী নারী শিক্ষার্থীদের ক্লাসে যাওয়া বন্ধ করে দেয়। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার এ অপ্রত্যাশিত ঘোষণা অনেক আফগান ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছে।

তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি বলেছেন, ‘ আমি কিছু তথ্য স্পষ্ট করতে চাই। নারীদের শিক্ষার বিরোধিতা করে এমন কেউ নেই।’ তালেবানের এই নেতা গত মার্চে প্রথমবার জনসম্মুখে এসেছিলেন। সিরাজুদ্দিন হাক্কানি তার প্রথম টেলিভিশন বক্তব্যে আরও বলেন, মেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে। মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অনুমতি দেওয়ার জন্য একটি পদ্ধতিতে কাজ চলছে বলেও জানান তিনি। এই বিষয়টি নিয়ে শিগগির আপনারা সুখবর জানতে পারবেন বলেও জানান এই তালেবান নেতা। 

হাক্কানি ইঙ্গিত করে বলেন, আফগান সংস্কৃতি ও ইসলামিক নিয়ম নীতি অনুসারে ড্রেস কোড হওয়া উচিত। বিশেষ করে নারীদের হিজাব পরার বিষয়টিও তুলে ধরেন তিনি। ক্ষমতায় ফেরার পর তালেবান সরকার অন্তত হিজাব, স্কার্ফ পরার কথা বললেও মুখ খোলা রাখতে পারতেন আফগান নারীরা। কিন্তু মে মাসের শুরুর দিকে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা আফগান নারীদের প্রকাশ্য স্থানে মুখ-ঢাকা বোরকা পরতে হবে বলে আদেশ জারি করেন। কোনো নারী এই নিয়ম না মানলে এবং সরকারের হুঁশিয়ারি অগ্রাহ্য করলে তার পরিবারের পুরুষ সদস্য বা অভিভাবকের কারাদণ্ড পর্যন্ত হতে পারে এমনটাও জানানো হয়।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের পূর্বের শাসনকালে নারীদের মুখ ঢেকে বাইরে বের হওয়ার এ নিয়ম চালু ছিল। নারীরা বাইরে কাজ করতে পারতেন না সে সময়, এমনকি মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ ছিল। কিন্তু গতবছর আগস্টে তালেবান কাবুল দখলের পর তারা নারী অধিকারকে সম্মান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল। কিন্তু ধীরে ধীরে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে তালেবান সরকার।
 
রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর