চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

এক মাসেও আলোর মুখ দেখেনি মহেশখালী কলেজের তদন্ত কমিটি!

নিজস্ব প্রতিবেদক    |    ১১:২০ পিএম, ২০২১-০৫-২২

এক মাসেও আলোর মুখ দেখেনি মহেশখালী কলেজের তদন্ত কমিটি!

মহেশখালী প্রতিনিধিঃ 

এক শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের বিপরীতে তদন্ত কমিটি গঠন করার কথা ছিল মহেশখালী কলেজ কর্তৃপক্ষের। কিন্তু এক মাস অতিবাহিত হলেও সেই তদন্ত কমিটি আদৌ আলোর মুখ দেখেনি ! 
এ নিয়ে মহেশখালীতে চলছে নানান আলোচনা সমালোচনা। 
এলাকাবাসীরা জানান, ১৯ এপ্রিল রাতে এক নারী সহ মহেশখালী কলেজের আইসিটি শিক্ষক আবু সরওয়ার রানাকে অনৈতিক অবস্থায় মহেশখালী পৌরসভার চরপাড়ায় আটক করে। 

পরে এলাকাবাসী এই বিষয়ে পরিচালনা কমিটির সদস্য, কলেজের অধ্যক্ষ ও সভাপতিকে লিখিত অভিযোগ দেন। 
কলেজ অধ্যক্ষ ও সভাপতি অভিযোগের বিপরীতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে সাংবাদিকদের জানালেও অজ্ঞাত কারণে এখনো তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়নি। 
তদন্ত কমিটি গঠনের বিষয়ে বক্তব্য নিতে মহেশখালী কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ আহমদ কবিরের সাথে ফোনে যোগাযোগ করা হলে, সাংবাদিক পরিচয়ে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন। পরে আর ফোন ধরেননি তিনি ৷
শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনের পর বিভিন্ন শ্রেণীপেশার ৪০ জন এলাকাবাসীর স্বাক্ষরিত অভিযোগ জমা দেয়ার পরেও কেন কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেননি। 

সেই বিষয়ে জনমনে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে ৷ অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, কলেজ কর্তৃপক্ষ ঐ শিক্ষকের অপকর্ম ঢাকতে এক মাসেও তদন্ত কমিটি গঠন করেননি এবং কলেজের এই সিদ্ধান্তে নিরাপদ শিক্ষাঙ্গন গঠনে বাঁধা সৃষ্টি করছে বলেও মনে করছেন তারা।

এদিকে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি মোঃ মাহফুজুর রহমান জানান, তিনি অভিযোগ পাওয়ার পর অধ্যক্ষকে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন। তবে কেন তদন্ত কমিটি গঠনে দেরী হয়েছে সেই বিষয়ে খোঁজ নিচ্ছেন।

রিটেলেড নিউজ

মহেশখালীর আদিনাথ জেটিতে মিশুক গাড়ির ধাক্কায় শিশু পর্যটকের মৃত্যু, আহত ১

মহেশখালীর আদিনাথ জেটিতে মিশুক গাড়ির ধাক্কায় শিশু পর্যটকের মৃত্যু, আহত ১

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত


লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত


সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত


কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত


কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত


চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর