শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৬:২৩ পিএম, ২০২১-১১-০৯
গত মাসে নিখোঁজ ৩ ফরাসি পর্বতারোহীর খোঁজ মিলল। নেপালের হিমালয়ের একটি প্রত্যন্ত কোণে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে একটি অনুসন্ধান দল। পর্বতারোহী দলটি মাউন্ট এভারেস্টের কাছাকাছি ৬ হাজার মিটারের (১৯ হাজার ৭০০ ফুট) শৃঙ্গ মিংবো আইগারে আরোহন করার প্রস্তুতি নিচ্ছিল। এটি চীনে মাউন্ট চোমোলুঙ্গামা নামে পরিচিত। গত ২৬ অক্টোবর তাদের ক্যাম্প থেকে স্যাটেলাইট ফোনের মাধ্যমে শেষবার কথা শোনা যায়। খারাপ আবহাওয়া তাদের খুঁজে বের করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছিল। গত সপ্তাহে তাদের শনাক্ত করার চেষ্টা করা দলের একজন সদস্য জানান, তারা একটি পাঁচতলা ভবনের সমান উঁচু তুষারের স্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন। পুলিশ পরিদর্শক ঋষি রাজ ধাকাল জানান, তল্লাশি এলাকায় তিনটি মরদেহ পাওয়া গেছে। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ আনতে পেশাদার উদ্ধারকারী দলের সঙ্গে পাঠানো হয়েছে একটি হেলিকপ্টার।
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited