চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইরানের পরমাণু আলোচনা স্থগিত, রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন : ইইউ

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:৫২ পিএম, ২০২২-০১-২৯

ইরানের পরমাণু আলোচনা স্থগিত, রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন : ইইউ

ইরানের পরমাণু চুক্তি রক্ষায় ভিয়েনায় সর্বশেষ দফার আলোচনা সাময়িক স্থগিত রাখা হয়েছে। এ অঞ্চলের অচলাবস্থা নিরসনে ‘রাজনৈতিক সিদ্ধান্তের’ আহ্বান জানিয়ে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ক এরিক মোরা এ কথা বলেন। খবর এএফপি’র। মোরা টুইটার বার্তায় বলেন, ‘ভিয়েনা আলোচনায় অংশগ্রহণকারী কর্মকর্তারা পরামর্শ করার জন্য দেশে ফিরে যাবে এবং দিক নির্দেশনা দেয়ার জন্য আগামী সপ্তাহে ফিরে আসবে।
কেননা, ভিয়েনা আলোচনা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এখন রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন।’ ইরান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার করা এ চুক্তির শর্ত অনুযায়ী, তেহরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার বিনিময়ে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়। 

২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর তারা ইরানের বিরুদ্ধে নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে ইরান ও তাদের পরমাণু কার্যক্রম নাটকীয়ভাবে জোরদার করে। এ চুক্তি বাঁচানোর লক্ষ্যে গত এপ্রিলে অস্ট্রিয়ার রাজধানীতে আলোচনা শুরু করা হয় এবং দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর গত নভেম্বরে এ আলোচনা আবারো শুরু হয়।
ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করে। এ দিকে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় ওয়াশিংটন কেবলমাত্র পরোক্ষভাবে ভিয়েনা আলোচনায় অংশ নিয়ে আসছে।
তবে সোমবার ইরান এই প্রথমবারের মতো জানায়, তারা ওয়াশিংটনের সাথে এ ব্যাপারে সরাসরি আলোচনা করতে চায়। এর পরপরই যুক্তরাষ্ট্র ‘জরুরি ভিত্তিতে’ তেহরানের সাথে আলোচনা অনুষ্ঠানে তাদের প্রস্তুত থাকার কথা জানায়।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর