চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন

আমাদের ডেস্ক :    |    ০৮:৩১ পিএম, ২০২৬-০৮-০৯

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন

নির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করেছে সরকার। রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়ার পর নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে—সমন্বয় কমিটি, ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি, অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি, আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি এবং অভ্যর্থনা কমিটি।

সমন্বয় কমিটির আহ্বায়ক করা হয়েছে সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মীকে। এ কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন অনুবিভাগের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিবদের সদস্য করা হয়েছে। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখার সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ।

কমিটির প্রধান কাজ হবে উপকমিটিগুলোর কার্যক্রম সমন্বয় করা এবং শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করা।

ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেলকে।

এ কমিটির অন্যতম দায়িত্ব হলো রাষ্ট্রপতির শপথগ্রহণের ফোল্ডার এবং স্পিকারের জন্য শপথ পাঠ করানোর ফোল্ডার প্রস্তুত করা। পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে শপথ অনুষ্ঠান পরিচালনার ধারাক্রম প্রস্তুত এবং প্রয়োজনীয় বিভিন্ন নথি প্রস্তুত ও সংরক্ষণের ব্যবস্থা করবে কমিটি।

অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেলকে। কমিটির সদস্যদের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন শাখার যুগ্মসচিব, উপসচিব ও অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমন্ত্রিত অতিথিদের তালিকা তৈরি করবে এ কমিটি। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে আমন্ত্রণপত্র তৈরি ও মুদ্রণ করে তা বিতরণ কমিটির কাছে হস্তান্তর করবে।

আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির আহ্বায়ক করা হয়েছে সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানকে। এ কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সদস্য করা হয়েছে।

অতিথি তালিকা ও আমন্ত্রণপত্র সংগ্রহের পর শ্রেণিভিত্তিকভাবে দায়িত্ব বণ্টন, আমন্ত্রণপত্র বিতরণ, প্রাপ্তি যাচাই ও সার্ভিস রিটার্ন সংরক্ষণ করবে কমিটি। অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি নিশ্চিত করে সে তথ্য আসন ব্যবস্থাপনা কমিটিকে দেওয়ার দায়িত্বও রয়েছে এ কমিটির।

আসন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরকে। কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করা অতিথিদের তালিকা সংগ্রহ করে আসনবিন্যাস চূড়ান্ত করা।

রাষ্ট্রপতির কার্যালয় এবং আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির সঙ্গে সমন্বয় করে বঙ্গভবনে অতিথিদের আসন নির্ধারণ করবে এ কমিটি। অনুষ্ঠানের দিন নির্ধারিত আসন সংরক্ষণ এবং অতিথিদের আসন গ্রহণে সহায়তাও করবে তারা।

অন্যদিকে, অভ্যর্থনা কমিটির আহ্বায়ক করা হয়েছে আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে। এ কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সদস্য করা হয়েছে।

অনুষ্ঠানের দিন উপস্থিতি নিশ্চিত করা অতিথিদের তালিকা সংগ্রহ করে তাদের অভ্যর্থনা জানানো এবং নির্ধারিত আসনে বসতে সহায়তা করবে এ কমিটি।

অফিস আদেশে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী সব কমিটি কর্মকর্তা-কর্মচারী কো-অপ্ট করতে পারবে। আদেশ পাওয়ার পর কমিটিগুলো দ্রুত সভা করে কর্মপরিকল্পনা গ্রহণ করবে। উপকমিটির আহ্বায়কদের তাদের কার্যক্রম নিয়মিতভাবে সমন্বয় ও সংস্কার সচিবকে অবহিত করে প্রয়োজনীয় নির্দেশনা নিতে বলা হয়েছে।

 ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করেছে সরকার। রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

রিটেলেড নিউজ

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত

‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’ নামে চাঁদা চেয়ে চিঠি, চরমপন্থী আতঙ্কে এলাকা ছাড়ল অনেক পরিবার

অনলাইন ডেস্ক: : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চরমপন্থী সংগঠনের নামে চিঠি দিয়ে চাঁদা দাবি করার ঘটনায় স্থানীয় বাসিন্à...বিস্তারিত

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত

করোনার টিকার ১২০০ কোটি টাকা বা টিকা: কোনোটাই ফেরত দেয়নি ভারত

অনলাইন ডেস্ক: : কোভিড-১৯ মহামারির সময় টিকা কেনাকাটাসহ এ খাতে বরাদ্দ দেওয়া ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের নথিপত্র খুঁজে ...বিস্তারিত

জামালপুরে দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক: : জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতা...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত

সর্বশেষ খবর