শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:২৪ এএম, ২০২১-০৬-০৭
গাজী মোহাম্মদ আবু তাহেরঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন হয়েছে মহেশখালী উপজেলা বালিকা অনুর্ধ্ব-১৭ ফুটবল দল।
কক্সবাজার সদর উপজেলা বালিকা ফুটবল দলকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি ঘরে তুলে নেন দলটি।
৬ মার্চ বিকেল ৩ টায় কক্সবাজার মুক্তিযোদ্ধা চত্বর স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পুরো খেলায় দু'দলের খেলোয়াড়দের মাঝে ছিল টান টান উত্তেজনাপূর্ন লড়াই ৷
উভয় দলের গোল পোস্টে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোল করতে পারেনি কোন দল।
গোল শূণ্য অবস্থায় খেলা শেষ হলে ট্রাইব্রেকারে চলে যায়। আর এতে ৪-৩ গোলে এগিয়ে যায় মহেশখালী উপজেলা বালিকা ফুটবল দল।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার পান মহেশখালী বালিকা ফুটবল দলের খেলোয়াড় সুমাইয়া এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন গোলরক্ষক সানজিদা আখি।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জাহিদ ইকবাল সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, ভারপ্রাপ্ত জেলা আওয়ামিলীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মহেশখালীর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদদীন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, জেলা ক্রীড়া অফিসার মইন উদ্দিন মিল্কি, মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম আশরাফুল আজীজ সুজন প্রমুখ ৷
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited