শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:৫৫ পিএম, ২০২২-০৩-২২
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনে যুক্তরাষ্ট্রের দেখানো পথে হাঁটেনি ভারত। আর তারই ক্ষোভ ঝারলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্য কোয়াড সদস্যদের প্রশংসা করলেও ভারতকে কটাক্ষ করে তিনি বলেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন নিয়ে ভারতের অবস্থান নড়বড়ে। স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বলেন, ‘‘কোয়াড সদস্যদের মধ্যে একমাত্র ভারতের অবস্থানই নড়বড়ে। জাপানের অবস্থান কড়া। অস্ট্রেলিয়াও কড়া প্রতিক্রিয়া দিয়েছে।’’
দিল্লির সঙ্গে বহু পুরনো বন্ধুত্ব মস্কোর। ফলে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ভারত। জাতিসংঘের নিন্দাপ্রস্তাবেও ভোটদানে বিরত থেকেছে দেশটি। ভারতের এমন অবস্থান পছন্দ হয়নি যুক্তরাষ্ট্রের। শুধু তাই নয়, ইউক্রেন আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর তেল-গ্যাস আমদানিসহ নানা নিষেধাজ্ঞা দিলেও ভারত তাতে সাড়া দেয়নি। বরং ভারতের তেল কোম্পানিগুলো এখনো রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রেখেছে। অপেক্ষাকৃত কম দামে মস্কো থেকে তেল পাচ্ছে দিল্লি, এমন খবরও চাওড় হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। ইউক্রেন-রাশিয়ার লড়াই গড়িয়েছে ২৭তম দিনে। এরই মধ্যে কয়েকশ মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিলেও থামতে নারাজ পুতিন সরকার।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited