শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:১৬ পিএম, ২০২৪-০২-২৭
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমারের পরিস্থিতি কখনোই ভালো ছিল না। ২০১৭ সালে যখন রোহিঙ্গাদের ঢল নামে, তখনো পরিস্থিতি ভালো ছিল না।
তবে আমাদের আশা, পরিস্থিতি ভালো হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুতই শুরু হবে।
রোববার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত চীন ও নেপালের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের পরিস্থিতি কখনোই ভালো ছিল না। ২০১৭ সালে যখন রোহিঙ্গাদের ঢল নামে, তখনো পরিস্থিতি ভালো ছিল না। তবে আমাদের আশা পরিস্থিতি ভালো হবে। দ্রুতই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। এখন তারা আমাদের জন্য বোঝা। কক্সবাজারে স্থানীয় সম্প্রদায়ের চাইতে তাদের সংখ্যাই এখন বেশি।
এক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, চীন, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। কারণ, বর্তমানে দেশে জনগণের সরকার রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী চীন সফর করবেন।
হাছান মাহমুদ বলেন, তিস্তা প্রকল্প নিয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে তারা বাংলাদেশ থেকে পাট, চামড়া, চা নিতে আগ্রহী। এছাড়া আম নিতে চেয়েছে। চলতি বছরের জুলাই মাস থেক তারা বাংলাদেশ থেকে আম আমদানি শুরু করবে।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited