শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১২:৪৪ পিএম, ২০২২-০৩-০৫
দক্ষিণ আফ্রিকা নারী দলকে অল্প রানে গুটিয়ে দেওয়া বাংলাদেশ নারী দল ব্যাটিং ব্যর্থতায় হেরে গেল। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে ৩২ রানে হেরেছেন নিগার সুলতানারা। শনিবার (০৫ মার্চ) নিউজিল্যান্ডের ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা দ.আফ্রিকা ৪৯.৫ ওভারে ২০৭ রানে থামে। জবাবে ব্যাট করতে নেমে ১৭৫ রানে শেষ হয় টাইগ্রেসদের ইনিংস।
২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে শামীমা সুলতানা ও শারমিন আখতার ৬৯ রান তোলেন। তবে দুজনই আয়াবঙ্গা খাকার বলে বিদায় নেন। শামীমা ২৭ ও শারমিন ৩৪ রান করেন।
মাঝে ফারজানা ও মুরশিদা খাতুন দ্রুত বিদায় নেন। তবে রুমানা আহমেদ (২১), অধিনায়ক নিগার (২৯) ও রিতু মনি (২৭) চেষ্টা করলেও শেষ দিকে আর পেরে ওঠেনি বাংলাদেশ।
প্রোটিয়া বোলার খাকা একাই ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। এছাড়া মাসাবাতা ক্লাস ২টি উইকেট নেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নামা দ.আফ্রিকান মেয়েরাও বাংলাদেশের বোলিং তোপে পড়ে। সর্বোচ্চ ৪২ রান করেন মারিজানে কাপ। এছাড়া ওপেনার লরা উলভার্ট ৪১ ও চোল টাইরন ৩৯ রান করেন। বাংলাদেশি বোলার ফারিহা তৃষ্ণা ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন জাহানারা আলম ও রিতু মনি। আগামী ৭ মার্চ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited