শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৫৩ পিএম, ২০২১-০৪-২৮
নয়ন চক্রবর্তী বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি, মাদক ও নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার(২৮ এপ্রিল) ভোরে বান্দরবান সেনাজোনের একটি অভিযানিক দল বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে অভিযান পরিচালনা করে এইসব সরঞ্জাম উদ্ধার করে , এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গহীন পাহাড়ে পালিয়ে গেলে কাউতে আটক করা যায়নি।
বান্দরবান সেনাজোন সুত্রে জানা যায়,বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম এর আঞ্চলিক সংগঠন Jummu Liberation Army(স্বাধীন জুম্মু সেনাবাহিনী) সাধারণ জনগণের কাছ থেকে বিপুল পরিমান চাঁদা আদায় করছিল এবং সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের প্রচেষ্টা চালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে এক বিশেষ অভিযান পরিচালনা বান্দরবান সেনাজোনের সদস্যরা।
এসময় নানা প্রাকৃতিক প্রতিবন্ধকতা,দুর্গম পাহাড়ী পথ অতিক্রম করে সন্ত্রাসীদের আস্তানার সন্নিকটে পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসীরা প্রাণভয়ে আস্তানা ত্যাগ করে গভীর জঙ্গলে পালিয়ে যায়।
অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ম্যাগাজিন ভর্তি ১ টি পিস্তল,একে ৪৭ এর ম্যাগাজিন,একাধিক এ্যামোনিশন বাউন্ডুলিয়ার ,ধারালো দেশীয় অস্ত্র,কমান্ডো নাইফ,বিপুল পরিমান গোলাবারুদ, ওয়াকিটকি,সোলার চার্জার,১৩ টি মোবাইল ফোন,সন্ত্রাসীদের ব্যবহৃত জলপাই রংয়ের ৩ প্রস্থ পোষাক,চাঁদা আদায়ের রশিদবই, নগদ অর্থ,সন্ত্রাসীদের জাতীয় পরিচয় পত্র এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত বেশ কয়েকটি ব্যাগ এবং দেশীয় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় ।
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এক দিনের বিশেষ সফরে আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : খাগড়াছড়ি জেলা পশু হাসপাতালে প্রত্যাশিত সেবা মিলছে না। চিকিৎসক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত গুর...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের লামায় মেয়েকে ধর্ষণ দায়ে চোবাহান জোমাদার (৩৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সমতলের চেয়ে তিন পার্বত্য জেলার জনগোষ্ঠী জীবনমানের দিক থেকে এখনও অনেক পিছিয়ে। জাতীয় পর্যায়ে দারিদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited