চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশের কথা ভেবে সুপার লিগের সময় বাড়ালো আইসিসি

স্পোর্টস ডেস্ক    |    ০৫:১৪ পিএম, ২০২২-০৩-১৫

বাংলাদেশের কথা ভেবে সুপার লিগের সময় বাড়ালো আইসিসি

বাংলাদেশ ক্রিকেট দলের কথা ভেবে চলতি বিশ্বকাপ সুপার লিগের সময় বাড়িয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রাথমিকভাবে ২০২৩ সালের ৩০ মার্চ এটি শেষ হওয়ার কথা থাকলেও, এখন বাংলাদেশের সিরিজের জন্য আরও ৪৫ দিন সময় বাড়ানো হয়েছে।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এ খবর নিশ্চিত করেছেন। মূলত বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যেনো সুপার লিগে রাখা যায়, সে কারণেই বাড়ানো হয়েছে সময়।

ক্রিকবাজকে নিজামউদ্দিন বলেছেন, ‘হ্যাঁ, সুপার লিগের সময় বাড়ানো হয়েছে। বিসিবি এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড আইসিসিকে অনুরোধ করেছিল এ বিষয়ে। যাতে করে আমরা বর্ধিত সময়ের মধ্যে আয়ারল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে সিরিজটি খেলতে পারি।’

দুই বোর্ডের অনুরোধ রেখে বিশ্বকাপ সুপার লিগ শেষ হওয়ার সময় এখন ১৫ মে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আগামী বছরের মে মাসেই আয়ারল্যান্ডে গিয়ে কয়েক দফা পেছানো সিরিজটি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

২০২০ সালের মে মাসে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ড যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তখন সেই সফরটি পিছিয়ে দেওয়া হয়।

নিজেদের ২০২২ সালের বাৎসরিক সূচিতেও বাংলাদেশের সিরিজটি রাখতে পারেনি আইরিশরা। কারণ চলতি বছর একের পর এক সিরিজ রয়েছে টাইগারদের। তাই চাইলেও আয়ারল্যান্ডে যাওয়া সম্ভব ছিল না।

তাই এখন বর্ধিত সময়ের সুবিধা কাজে লাগিয়ে আগামী বছরের মে মাসে আয়ারল্যান্ড সফর হবে জানিয়ে নিজামউদ্দিন বলেছেন, ‘বেশ কয়েক মাস ধরেই আমরা টানা ম্যাচ খেলছি। যে কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় বের করা যায় নি। এখন সুপার লিগের সময় বেড়েছে। তাই মে মাসে আমরা সেই সফরটি করতে পারবো।’

বর্তমানে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচে ১০ জয়ে তাদের সংগ্রহ ১০০ পয়েন্ট। সমান ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইংল্যান্ড।

সুপার লিগে নিজেদের ষষ্ঠ সিরিজ খেলতে এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে টাইগাররা। আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে এই সিরিজ। এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে প্রোটিয়ারা।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত


ঢাকায় ফিরেছেন হাথুরু

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত


পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত


বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ  এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে  যেতে  পারেন  জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর