শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:১৭ পিএম, ২০২৪-০৭-২৮
দেশের ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। অবহেলায় এক সময় তা লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে রূপ নেয়।
চিকিৎসায় রোগের জটিলতা কমানো যায়, তবে ভাইরাস নির্মূল করা যায় না। এই রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি। চিকিৎসা নিতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায়। ভ্যাকসিনের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়।
দেশে প্রায় ১৫ হাজার মানুষ এইডসে আক্রান্ত। তাদের দিকে যে নজর দেওয়া হচ্ছে ৭০ লাখ মানুষের দিকে সেই নজর দেওয়া হচ্ছে না।
রোববার (২৮ জুলাই) কুমিল্লায় ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ তথ্য জানান।
এ উপলক্ষে নগরীর ঝাউতলায় কুমিল্লা লিভার ক্লাবের সামনে বিনামূল্যে হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং টেস্ট, কেক কাটা, সীমিত পরিসরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কুমিল্লা লিভার ক্লাব ও রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এই আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি ডা. মোহাম্মদ ইজাজুল হক।
বক্তব্য দেন- কুমিল্লা লিভার ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফরহাদ আবেদীন।
সহ-সভাপতি লুৎফুর বারী চৌধুরী হিরুর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন নারী নেত্রী দিলনাঁশি মোহসেন ও রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের সভাপতি মাজহারুল হক মিয়াজী প্রমুখ।
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited