চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

উখিয়া গৃহহীন মানুষের ঘর পরিদর্শনে স্থানীয় সরকার কক্সবাজারের উপ-পরিচালক (উপ-সচিব) শ্রাবস্তী রায়

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:২৫ পিএম, ২০২১-০৬-১৬

উখিয়া গৃহহীন মানুষের ঘর পরিদর্শনে স্থানীয় সরকার কক্সবাজারের উপ-পরিচালক (উপ-সচিব) শ্রাবস্তী রায়

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দরগাহবিল এলাকায় গতকাল ১৫ জুন মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত নতুন নির্মিত সেমিপাকা দালান ঘর গুলো  পরিদর্শন করেন স্থানীয় সরকার কক্সবাজারের  উপ পরিচালক (উপ সচিব) শ্রাবস্তী রায়।

এসময় ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন আহমেদ।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন। কন্ট্রাকটর মুফিজ প্রমুখ।

উপহার প্রদান করা হবে ১৪৫ পরিবারকে নতুন ঘর। উখিয়ার পাঁচ ইউনিয়নে ১৪৫ দরিদ্র গৃহহীন পরিবার এসব ঘরে উঠবে শীঘ্রই। নতুন ঘরের সাথে মনোনীত প্রত্যেক পরিবারকে হস্তান্তর করা হবে ২ শতক করে ভিটে জমির দখল ও দলিল। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী এসব হস্তান্তর করার কথা রয়েছে।
জানা যায়, উখিয়ার ৩ নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনীহায় ঐ ইউনিয়নের গৃহহীন দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ৬ টি ঘর অন্য ইউনিয়নে পূণঃ বরাদ্দ দেওয়া হয়েছে। হলদিয়াপালং ইউনিয়নের উক্ত ৬ টি ঘর রাজাপালং ইউনিয়নের গৃহহীন মানুষের জন্য নির্মিত হচ্ছে বলে উখিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা – পিআইও জানান।

এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে সারাদেশের ভুমি ও গৃহহীনদের পূর্ণঃবাসনের দীর্ঘমেয়াদী এ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর এ প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার সভাপতি, পিআইও সদস্য সচিব, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।


উখিয়া পিআইও মোঃ আল মামুন বলেন,যথেষ্ট স্বচ্ছতা ও জবাবদীহিতার মাধ্যমে গৃহহীনদের মাঝে ঘর প্রদান কার্যক্রম চলছে। উপকারভোগী মনোনয়ন করা হয় স্বচ্ছতার মাধ্যমে। অনেক আগে থেকে গৃহহীনদের তালিকা অনুমোদন করা আছে। সেই তালিকা হতে পর্যায়ক্রমে গৃহহীন ও ভূমিহীনদের সরকারের ঘর প্রদান করা হচ্ছে।


এখন কেউ চাইলেও পূর্বের অনুমোদিত তালিকার বাইরের কাউকে ঘর দেওয়ার সুযোগ নেই। তবে প্রতিবছর ইউনিয়ন পরিষদের দেয়া তালিকা উপজেলা কমিটি যাচাই বাছাই করে নতুন নাম অন্তর্ভুক্ত করা হয় বলে পিআইও জানান। চলতি ২০২০-২০২১ অর্থ বছরের জন্য মনোনীত গৃহহীন পরিবারের জন্য বরাদ্দকৃত ১৪৫ টি নতুন ঘর হস্তান্তরের প্রস্তুত বলে তিনি জানান।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প ‘গৃহহীন মানুষদের বিনামূল্যে সেমিপাকা ঘর ও জমি ‘ প্রদান অনন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উপলক্ষে উখিয়ায় চলতি বছর ১৪৫ পরিবারকে নতুন ঘর শীঘ্রই হস্তান্তর করা হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে সারাদেশের ভুমি ও গৃহহীনদের পূর্ণঃবাসনের দীর্ঘমেয়াদী এ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর এ প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার সভাপতি, পিআইও সদস্য সচিব, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
উখিয়া পিআইও মোঃ আল মামুন বলেন, যথেষ্ট স্বচ্ছতা ও জবাবদীহিতার মাধ্যমে গৃহহীনদের মাঝে ঘর প্রদান কার্যক্রম চলছে। উপকারভোগী মনোনয়ন করা হয় স্বচ্ছতার মাধ্যমে। অনেক আগে থেকে গৃহহীনদের তালিকা অনুমোদন করা আছে। সেই তালিকা হতে পর্যায়ক্রমে গৃহহীন ও ভূমিহীনদের সরকারের ঘর প্রদান করা হচ্ছে।

ইউএনও বলেন, চলতি অর্থ বছরে ১ম পর্যায়ে ১০০ টি ও ২য় পর্যায়ে ৪৫ টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। তন্মধ্যে জালিয়াপালং ইউনিয়নে ২৭ টি, রত্নাপালং ইউনিয়নে ১৬ টি, হলদিয়াপালং ইউনিয়নে ২২ টি, রাজাপালং ইউনিয়নে ৪৯ টি ও পালংখালী ইউনিয়নে ৩১ টি। 
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা কমিটির সার্বক্ষণিক তদারকিতে গুণগতমান বজায় রেখে এসব ঘর নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে। 

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল মানুষের অর্থনৈতিক মুক্তি ও জীবনমান উন্নয়ন। সেই স্বপ্ন বাস্তবায়নে তাঁরই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

তিনি আরো বলেন, কোভিড-১৯ এর প্রভাবে বৈশ্বিক অর্থনীতি ও মানুষের জীবন যেখানে এলোমেলো হয়ে পড়েছে, সেখানে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বাংলাদেশের অর্থনীতি বিশ্বে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বৈশ্বিক মহামারীর মধ্যেও মুজিব বর্ষ উপলক্ষে উখিয়ায় ১৪৫ গৃহহীন পরিবারসহ সারাদেশে লক্ষ লক্ষ পরিবারকে বিনামূল্যে সেমিপাকা ঘর ও জমি প্রদান অনন্য মানবিকতা বলে তিনি জানান।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত


আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত


রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর