শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:২৬ এএম, ২০২১-০৬-২৩
গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী কক্সবাজার প্রতিনিধি
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকায় অভিযান চালিয়ে রিদুয়ান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে,পরে তার হেফাজত থেকে দেশীয় তৈরী দুইটি অস্ত্র ও দুইটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার কৃত রিদুয়ান প্রকাশ কালো রিদুয়ান,
কালামারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়া পাহাড়তলী এলাকার আজিজুল হক এর পুত্র বলে জানা গেছে।
মহেশখালী থানা সূত্রে জানা যায়- ২২শে জুন মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা পুলিশ সুপার মােঃ হানানুজ্জামান(পিপিএম) এর নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল এবং মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মােঃ আব্দুল হাই এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মােঃ আশিক ইকবাল সহ এসআই(নিঃ ) /জহির উদ্দিন,এসআই(নিঃ)/মােঃ শাহাদাত হােসেন,এএসআই (নিঃ) /মােঃ জসিম উদ্দিন
ও সঙ্গীয় ফোর্স সহ ২২শে জুন মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ রিদোয়ান প্রকাশ কালাে রিদোয়ান,পিতা - আজিজুল হক প্রকাশ জুলুইক্যা,ঝাপুয়া,পাহারতলী,কালারমারছড়াকে ডাকাতি সন্দেহে মহেশখালী থানাধীন চালিয়াতলী থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে,অভিযান চালিয়ে শাপলাপুর ইউপিস্থ ০১ নং ওয়ার্ড , উত্তর ষাটমারা চায়না মার্কেটের পশ্চিমে এবং কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়ার পূর্ব দিকে পাহাড়ের গভীরে জনৈক আব্বাসের খামার বাড়ীর পাহাড়ের মাটি খুঁড়ে ০১ টি দেশীয় তৈরি (এলজি)আগ্নেয়াস্ত্র এবং খামারের পাশে খড়ের গাদির নিচ হইতে ০১ টি দেশীয় তৈরি ( এলজি ) আগ্নেয়াস্ত্রসহ ০২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
থানার রেকর্ডপত্রে গ্রেপ্তারকৃত বিরুদ্ধে ০৩ টি মামলা রয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়-
রিদুয়ান দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী,ডাকাতি করে আসছিল।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited