শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:৩৯ পিএম, ২০২০-১০-২৪
২০২২ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে ব্রাজিল দলে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র। তবে এবার ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের ঘোষিত কোচ তিতের স্কোয়াডে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
এছাড়া চোট কাটিয়ে সেলেকাওদের স্কোয়াডে ফিরেছেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারও। রিয়ালের আরেক তরুণ ফরোয়ার্ড রদ্রিগোকে গত দুই ম্যাচে দলে রাখলেও ভিনিসিয়াসকে বাইরে রেখে অক্টোবরে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করে ব্রাজিল।
প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে পেরুর বিপক্ষে ৪-২ গোলের জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানে আছে ব্রাজিল।
পরের আন্তর্জাতিক বিরতির সময় অর্থাৎ নভেম্বরে ভেনেজুয়েলাকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে সেলেকাওরা। ম্যাচটি হবে ১৪ নভেম্বর। এর তিনদিন পর পেরু সফরে যাবে তিতের দল।
২৩ সদস্যের ব্রাজিল দল:
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাতলেটিকো মাদ্রিদ), এডের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস (পিএসজি), রদ্রিগো কাইয়ো (ফ্লেমেঙ্গো)
মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ডগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্লেমেঙ্গো), ফিলিপে কৌতিনহো (বার্সেলোনা), আর্থার মেলো (জুভেন্টাস))
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিচার্লিসন (এভারটন)।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited