শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৪:৫৬ পিএম, ২০২১-১০-৩০
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ মডেল থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ পালিত হয়েছে। ৩০ অক্টোবর (শনিবার) সকালে থানা ক্যাম্পাসে কোরআন তেলাওয়াত, র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত শুরু হয়। টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও টেকনাফ সরকারি কলেজের সহকারি অধ্যাপক (প্রদার্থ বিজ্ঞান) সন্তুুষ কোমার শীলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম। বক্তব্য রাখেন, টেকনাফ ট্রাফিক পুলিশ ইনচার্জ ফারুক আল মামুন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ জহির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, সাইফুল্লাহ খালেদ, নজরুল ইসলাম খোকন, রেজাউল করিম, মীর আহাম্মদ, আজিজুল হক সহ অনেকেই। সভাপতির বক্তব্যে ওসি হাফিজুর বলেন, টেকনাফে কমিউনিটি পুলিশ কে সাথে নিয়ে আগামীতে একটি ওয়ার্ড হলেও মাদক মুক্ত এলাকা হিসেবে ঘোষণা দিতে চাই। তবে শুরু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, মাদক নির্মূলে সবাইকে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলে সবাইকে এগিয়ে আসতে হবে।
আমাদের ডেস্ক : : বিশেষ প্রতিবেদক: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মৌজার দিয়ারা জরিপকে কেন্দ্র করে নতুন করে অপপ্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিশেষ প্রতিবেদক: ঢাকার পশ্চিম কাওরান বাজারস্থিত ২০/২১ নং গার্ডেন রোডে “গার্ডেন মার্কেট লিমিট...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ঢাকায় রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চট্টগ্রামের হোটেল-রেস্টুরেন্টেও অভিযান শুরু করছে ফায...বিস্তারিত
রাঙামাটি প্রতিনিধি : : খাগড়াছড়িতে সার্বজনীন রাস উৎসব ঘিরে লোক সমাগম বেড়েছে মন্দিরে মন্দিরে। বিশ্বমানবতার কল্যাণ ও শ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সীমান্ত উপজেলা কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের মরিচ্যার বিজিবি চেকপোস্টে স্বর্ণের বার নিয়ে দুই প...বিস্তারিত
ঢাকা অফিস :: : জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে তার মেয়ে ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমার অবাক লা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited