চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টেকনাফে নতুন মাদক আইসসহ মিয়ানমারের ৬ নাগরিক আটক

টেকনাফ প্রতিনিধি :    |    ১২:০৫ পিএম, ২০২২-০৩-১০

টেকনাফে নতুন মাদক আইসসহ মিয়ানমারের ৬ নাগরিক আটক

পৃথক দুই অভিযানে আইস, ইয়াবা, অবৈধ কাঠসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। এর মধ্যে মিয়ানমারের ছয় নাগরিক রয়েছেন। বুধবার (৯ মার্চ) রাতে বিজিবির জনসংযোগ দপ্তর এই তথ্য জানায়।

বিজিবি জানায়, গত মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ বিএমআর-০৪ হতে আনুমানিক ৩০০ গজ পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে ২-বিজিবির একটি বিশেষ টহলদল সেন্টমার্টিন দ্বীপ বিওপিতে যাচ্ছিল। এসময় নাফ নদীর মোহনায় একটি সন্দেহভাজন ট্রলারকে আড়াআড়িভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তারা। বিজিবির টহলদল সন্দেহভাজন ট্রলারটিকে চ্যালেঞ্জ করে এবং থামার সংকেত দেয়। বিজিবির সংকেত পেয়ে ট্রলারটি গতি না থামিয়ে আরও বাড়িয়ে দেয়। বিজিবির টহলদল স্পিডবোট নিয়ে ধাওয়া করে ট্রলারটিকে আটক করতে সক্ষম হয়।

বিজিবি জানায়, নাফ নদীতে ভাটা পড়ায় বুধবার ট্রলারটিকে জিন্নাহ খাল হতে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। এসময় তল্লাশি চালিয়ে ট্রলারের পাটাতনের মধ্যে পাঁচ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১.০৫৯ কেজি ক্রিস্টাল মেথ আইস, মিয়ানমার থেকে অবৈধভাবে পাচার করে আনা দুই লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩.৫ টন গর্জন কাঠ উদ্ধার করা হয়। এছাড়াও ৪৫ লাখ টাকা মূল্যের ট্রলার ও আটকদের কাছ থেকে ১১ হাজার ৫০০ টাকা মূল্যের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল আইন অনুযায়ী টেকনাফ শুল্ক গুদামে জমা দিয়ে আটকৃত ছয় ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এদিকে, হোয়াইক্যং চেকপোস্টে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অপর এক অভিযানে দুই লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ৯৫৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ এক নারীকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে তাকেও টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর