চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নিউইয়র্কে স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী নিহত, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:১৫ এএম, ২০২২-০৪-০৯

নিউইয়র্কে স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী নিহত, আহত ২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্কুলের সামনে দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডার জেরে এলোপাতাড়ি ছোড়া গুলিতে এক শিক্ষার্থী (১৬) নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) এ ঘটনা ঘটে। নিউইয়র্কের পুলিশপ্রধান কিচ্যান্ট সেওয়েল জানিয়েছেন, নিহত শিক্ষার্থী তার দুই বন্ধুর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। এসময় এক ব্যক্তি ক্রসওয়াক দিয়ে পার হওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এতে হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে গুলিবিদ্ধ ওই শিক্ষার্থী মারা যান। অন্য দুজনের অবস্থা স্থিতিশীল। তবে হামলাকারীকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে সিসিটিভির ফুটেজ দেখে তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এক সপ্তাহের ব্যবধানে নিউইয়র্কে দ্বিতীয়বার এ ধরনের হামলার ঘটনা ঘটলো। গত ৩১ মার্চ ব্রুকলিনে একটি দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে বন্দুকধারীর হামলায় এক শিশুর মৃত্যু হয়। ওই হামলায় আহত হন আরও এক নারী। নিউইয়র্কের নতুন ডেমোক্র্যাটিক মেয়র, এরিক অ্যাডামস যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তাও। ৯০ লাখ মানুষের শহরটিতে অপরাধ কার্যক্রম বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। যেখানে করোনা মহামারিতেও বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড। ২০২২ সালের প্রথমার্ধে নিউইয়র্কে বন্দুক হামলায় ২৯৬ জন নিহত হয়েছেন। যেখানে একই সময়ে ২০২১ সালে নিহত হন ২৬০ জন।

রিটেলেড নিউজ

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর