চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নারী কেলেঙ্কারির বিরুদ্ধে নিউজ করায় এবার মহেশখালীর ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করেছে মহেশখালী কলেজের শিক্ষক (আইসিটি) আবু ছরওয়ার রানা।

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪৬ এএম, ২০২১-০৫-০৭

নারী কেলেঙ্কারির বিরুদ্ধে নিউজ করায় এবার মহেশখালীর ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মহেশখালী প্রতিনিধিঃ

নারী কেলেঙ্কারির বিরুদ্ধে নিউজ করায় এবার মহেশখালীর ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করেছে মহেশখালী কলেজের শিক্ষক (আইসিটি) আবু ছরওয়ার রানা। তিনি সাইবার ক্রাইম ট্রাইবুনাল আদালত, চট্টগ্রামে এই মামলা করেন। মামলাটি মহেশখালী থানাকে তদন্ত দেন বলে জানা যায়।

এই সাংবাদিকরা হলেন- কক্সবাজার থেকে প্রকাশিত আজকের দেশবিদেশ পত্রিকার মহেশখালী প্রতিনিধি সিরাজুল মোস্তফা রুবেল, দৈনিক ইনানী পত্রিকার প্রতিনিধি আবু নাছের মোঃ হাসান, জাতীয় দৈনিক আমার সময় ও দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার প্রতিনিধি গাজী আবু তাহের, দৈনিক সৈকত পত্রিকার প্রতিনিধি ফারুক ইকবাল, দৈনিক মেহেদী পত্রিকার প্রতিনিধি এ কে রিফাত, দৈনিক সাগরদেশ পত্রিকার প্রতিনিধি আজিজ সিকদার।

জানা যায়, গত ১৯ তারিখ রাতে মহেশখালী পৌরসভার চরপাড়া এলাকায় আপত্তিকর অবস্থায় এক নারী সহ কলেজ শিক্ষক রানাকে আটক করে স্থানীয়রা। পরে উক্ত ঘটনায় কলেজ শিক্ষক রানার বিরুদ্ধে এলাকার লোকজন মহেশখালী কলেজের অধ্যক্ষ বরাবর অভিযোগ দেন। কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় গত ৫ মে চরপাড়া এলাকাবাসী উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শিক্ষক রানার নারী কেলেঙ্কারির বিচার চেয়ে মানববন্ধন করে এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৪০ জন এলাকাবাসীর স্বাক্ষরিত স্মারকলিপি জমা দেন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। দ্রুত মূল ঘটনা উন্মোচন করা হবে।

এই ঘটনায় সাংবাদিকরা অনলাইন ও প্রিন্ট মিড়িয়ায় নিউজ করে। এতে ক্ষিপ্ত হয়ে ও মূল ঘটনাকে ধামাচাপা দিতে ঐ শিক্ষক মহেশখালীর ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে এই মামলা করে বলে মামলায় অভিযুক্ত সাংবাদিকরা জানায়। তারা আরো জানান, এই শিক্ষক দুটি আলোচিত হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী।

এই ব্যাপারে মামলার বাদী আবু সরওয়ার রানা জানান, তার বিরুদ্ধে এলাকাবাসীর করা নারী সংক্রান্ত অভিযোগ মিথ্যে। সে ঘটনার সাথে জড়িত নয়।

রিটেলেড নিউজ

মহেশখালীর আদিনাথ জেটিতে মিশুক গাড়ির ধাক্কায় শিশু পর্যটকের মৃত্যু, আহত ১

মহেশখালীর আদিনাথ জেটিতে মিশুক গাড়ির ধাক্কায় শিশু পর্যটকের মৃত্যু, আহত ১

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত


লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত


সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত


কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত


কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত


চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর