শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:০২ পিএম, ২০২২-০১-২৬
ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবুসির বাড়ি লক্ষ্য করে এবার তিন দফায় রকেট হামলা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জানুয়ারি) আনবার প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে দুই শিশু।
দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, পর পর তিনটি রকেট এসে পড়ে স্পিকার মোহাম্মদ আল হালবুসির বাড়ি থেকে পাঁচশ মিটার দূরে।
এতে দুইজন শিশু আহত হয়। ইরাকের শীর্ষ আদালত তাকে পুনরায় স্পিকার নির্বাচিত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হলো। ধারণা করা হচ্ছে স্পিকারকেই লক্ষ্য করে এ হামলা হয়েছে, যদিও এটি এখনো স্পষ্ট নয় যে, হামলার সময় তিনি বাড়িতে ছিলেন কিনা। ইরাকের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আহত ওই দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪১ বছর বয়সী হালবুসি একজন সুন্নি রাজনীতিবিদ বলে জানা গেছে। ২০১৮ সাল থেকে ইরাকের পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এদিকে, বাগদাদের গ্রিন জোনে বিদেশি দূতাবাসগুলোকে অবস্থিত। প্রায় সময় দূতাবাস ও সরকারি ভবনকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ও ইরাকের সরকার অভিযোগ করে আসছে ইরানসমর্থিতরা এ হামলা চালাচ্ছে। যদিও সর্বশেষ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণ উপকূলে শনিবার ৬.৮-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা সিটির পার্শ্ববর্তী শুজাইয়া এলাকার একটি স্কুলে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কম...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় কাতার ভিত্তিক আল-জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছে। আন্ত...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর একশ’ও দিনও বাকি নেই। এরই মধ্যে গত ২১ জুলাই প্রেসিডেন্ট...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের হিজবুল্লাহ গ্রুপ বুধবার ইসরায়েলের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ায় দেশটির ক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited