শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:১১ এএম, ২০২২-০৩-১২
হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব।
মক্কা ও মদিনায় দুই পবিত্র মসজিদে জারি করা করোনার বিধিনিষেধের বেশিরভাগই উঠিয়ে নেওয়া হয়েছে। খবর আল-আরাবিয়ার।
তবে মহানবীর রওজা মোবারক জিয়ারত করতে হলে আলাদাভাবে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
বৃহস্পতিবার দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় নতুন এ নির্দেশনা জারি করে।
এতে আরও বলা হয়, এখন থেকে সৌদিতে যাওয়া-আসার সময় ৬০ হাজার রিয়াল বা সমপরিমাণের বেশি অর্থ, স্বর্ণ ও জিনিসপত্র বহন করতে হলে ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। জিনিসপত্র বহনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ভাউচার নিতে হবে। এর কোনো ব্যত্যয় হলে যাত্রীকে সৌদি স্থানীয় আইনের আওতায় বিচারের সম্মুখীন হতে হবে।
হজ ও ওমরাহ যাত্রীরা শুধু নিজের ব্যবহারের জিনিসপত্র, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সীমিত পরিমাণে ওষুধ নিতে পারবেন। বাণিজ্যিক উদ্দেশ্যে টুপি, জর্দা, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ও অন্যান্য জিনিস বহন দণ্ডনীয় অপরাধ। সামাজিক দূরত্বের বিধিনিষেধ তুলে নেওয়া হলেও মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে মুসল্লিদের মাস্ক এখনও বাধ্যতামূলক করা হয়েছে।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited