শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:২৮ এএম, ২০২২-০২-২৮
ইউক্রেন ইস্যুতে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিরাপত্তা পরিষদের ডাকে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ জরুরি অধিবেশনে বসছে বলে খবর পাওয়া গেছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কূটনৈতিক তৎপরতা জোরালো করার অংশ হিসেবে এই জরুরি অধিবেশন।
ইউক্রেনে রুশ হামলা ঠেকাতে গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক খসড়া প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করে রাশিয়া। রাশিয়া ভেটো দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, নিরাপত্তা পরিষদের এক বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন স্থায়ী সদস্য তার প্রতিবেশীকে আক্রমণ করতে এবং জাতিসংঘ ও আমাদের আন্তর্জাতিক ব্যবস্থাকে ধ্বংস করতে ক্ষমতার অপব্যবহার করলেও আমরা ঐক্যবদ্ধভাবে ইউক্রেন ও তার জনগণের পাশে রয়েছি।
ওই প্রস্তাব অনুমোদনে ব্যর্থ হয়ে সাধারণ পরিষদের বৈঠক ডাকার প্রস্তাব আনা হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে রোববার (২৭ ফেব্রুয়ারি) ১১ ভোটে প্রস্তাবটি পাশ হয়। পদ্ধতিগত কারণে এই প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেনি রাশিয়া। আর প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকে চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত।
নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা থাকা পাঁচ সদস্য হচ্ছে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited