চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তরপত্র দেখে হতভম্ব পরীক্ষক

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:১৭ এএম, ২০২২-০৪-১১

ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তরপত্র দেখে হতভম্ব পরীক্ষক

করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। পরবর্তীতে শুরু হয় অনলাইনে ক্লাস। ফলে ছাত্র-ছাত্রীদের হাতে চলে আসে স্মার্টফোন। ফেসবুক-হোয়াটসঅ্যাপে চলে যোগাযোগ, পড়াশোনার আলাপ। আর এতেই অভ্যস্ত হয়ে পরে শিক্ষার্থীরা। যার প্রতিফলন দেখা মেলে পরীক্ষার খাতায়। যেমনটি হয়েছে ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে। করোনা প্রাদুর্ভাব কমার পর দেশটিতে স্কুল-কলেজ খুলেছে। এখন চলছে পরীক্ষা। আবার কোথাও কোথাও পরীক্ষা শেষে দেখা শুরু হয়েছে খাতা। শিক্ষকরা সেই খাতা দেখে অবাক।

কারণ সেখানে কেউ লিখেছে, ‘ডিয়ার সুমি, ফাস্ট নো মেনি মেনি শুভেচ্ছা ও ভালোবাসা। দেন লকডাউন হোয়েন কাটালে?’ এটি একটি মাধ্যমিকের ইংরেজি উত্তরপত্রের লেখা। আবার কারও লেখা, ‘আই হোপ ইউ? হোপ ইউ আর ফাইন? আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট...’। এসব লেখার বিষয়ে ভারতের শিক্ষকরা বলছেন, হোয়াটসঅ্যাপে যেভাবে কথা চালাচালি হয়, সেভাবে লিখছে শিক্ষার্থীরা। তারা ইংরেজিতেই লিখেছে। কিন্তু বাক্যের গঠন, শব্দ বিন্যাস অবাক করার মতো। শিক্ষকরা এই ধরনের লেখাকে ‘হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজ’ বলছেন।

এক পরীক্ষকের কথায়, পরীক্ষার্থীদের অনেকেই সাদাখাতা জমা দিয়েছে। কেউ আবার হিজিবিজি লিখে ভরিয়েছে খাতা। তিনি বলেন, হোয়াটসঅ্যাপে যেমন ইংরেজি-বাংলা মিশিয়ে জগাখিচুড়ি ভাষায় অনেকে লেখে, পরীক্ষার্থীদের একাংশ সেই ভাষাতেই উত্তর লিখেছে। সব অর্থহীন বাক্য। শিক্ষক মহলের পর্যবেক্ষণ, করোনার কারণে দীর্ঘ সময় একটা বড় অংশের ছাত্রছাত্রীর পড়াশোনার সঙ্গে সম্পর্ক ছিল না। দীর্ঘ অভ্যাসেই উত্তরপত্রে হিজিবিজি লেখা। আবার অনলাইন পড়াশোনার কারণে ছাত্রছাত্রীরা অনেকটা হোয়াটসঅ্যাপ নির্ভর হয়ে পড়েছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে উত্তরপত্রে।

পশ্চিমবঙ্গের শালবনি গ্রামের মৌপাল হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসূন পড়িয়া বলেন, দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হয়েছে। অনেকে ভুলে গেছে পরীক্ষার খাতা মেসেজ লেখা বা চ্যাট করার জায়গা নয়। সেখানে অন্তত ব্যাকরণ মেনে শুদ্ধ ভাষাটা লিখতে হয়। একই রাজ্যের আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ইন্দ্রনীল আচার্য বলেন, হোয়াটসঅ্যাপে নোট পেয়েছে শিক্ষার্থীরা। এতে ইংরেজিতে লেখার সাহস—দক্ষতা দুটোই কমে গেছে। 

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর