শিরোনাম
ঢাকা অফিস :: | ১০:৩৫ এএম, ২০২২-০২-১৬
কাজী আরেফ আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীন বাংলাদেশে সব স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) কাজী আরেফ আহমেদের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ কাজী আরেফ আহমেদের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীন বাংলাদেশে সব স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে কাজী আরেফ আহমেদ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনকে বেগবান করতে ঢাকা নগর ছাত্রলীগের পক্ষ থেকে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি বিএলএফ বা মুজিব বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান ও ছাত্রলীগের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যার পর অবৈধ ক্ষমতা দখল, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে কাজী আরেফ আহমেদ অগ্রণী ভূমিকা পালন করেন।
কাজী আরেফ আহমেদ মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়ন, যুদ্ধাপরাধীদের বিচার এবং দেশে গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় আমৃত্যু সংগ্রাম করে গেছেন। নতুন প্রজন্ম তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে এটাই আমার প্রত্যাশা।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited