শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০২:৪৬ পিএম, ২০২১-১২-০৪
ইউরোপিয়ান ফুটবলের ফাইনানশিয়াল ফেয়ার প্লে বিধি ভঙ্গ করায় পর্তুগালের চ্যাম্পিয়ন ক্লাব স্পোর্টিং লিসবনসহ আটটি ক্লাবকে জরিমানা করেছে উয়েফা। স্পোর্টিং লিসবনের হয়েই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ফাইনানশিয়াল ফেয়ার প্লে আইন ভঙ্গ করার কারণে তাদের জরিমানা করা হয়েছে আড়াই লাখ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার সমান। লিসবনের লিগ প্রতিদ্বন্দ্বী পোর্তোকে জরিমানা করা হয়েছে ৩ লাখ ইউরো। এই জরিমানার অঙ্ক পরিশোধ করার জন্য তাদের হাতে সময় রয়েছে ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে তা পরিশোধ না করলে উয়েফার তরফ থেকে আরও বড় শাস্তিও পেতে হতে পারে। উয়েফার জরিমানার মুখোমুখি হওয়া অন্য ছয় ক্লাব হলো স্পেনের রিয়াল বেটিস, কাজাখাস্তানের আস্তানা, রোমানিয়ার সিএফআর ক্লুজ, বুলগেরিয়ার সিএসকেএ সোফিয়া, জিব্রাল্টারের মোনস কাল্প এবং পর্তুগালের স্যান্টা ক্লারা। এই ক্লাবগুলোকে জরিমানার কারণ হিসেবে উয়েফা জানিয়েছে, অতিরিক্ত প্রয়োজনীয় এবং পরিশোধযোগ্য অর্থ দেওয়ায় অসম্মতি জানিয়েছে ক্লাবগুলো।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited