চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

১৩ শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ইন্দোনেশিয়ায় শিক্ষকের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:২৫ পিএম, ২০২২-০২-১৫

১৩ শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ইন্দোনেশিয়ায় শিক্ষকের যাবজ্জীবন

১৩ শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইন্দোনেশিয়ার একটি আদালত। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চাঞ্চল্যকর এ মামলার রায় দেওয়া হয়।
পশ্চিম জাভা শহর বান্দুংয়ের জেলা আদালত হ্যারি উইরাওয়ান নামের ওই শিক্ষককে দোষী সাব্যস্ত করেন। জানা গেছে, নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থীরা কিশোরী। তাদের মধ্যে আটজন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
মামলায় বলা হয়েছ, ওই শিক্ষক পাঁচ বছরেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের নির্যাতন করে। এসব শিক্ষার্থী দরিদ্র পরিবারের এবং শিক্ষাবৃত্তি নিয়ে স্কুলে পড়তে গিয়েছিল।
গতবছর ওই শিক্ষককের এসব নির্যাতনের ঘটনা প্রকাশ পায়। এক শিক্ষার্থীর পরিবার পুলিশের কাছে অভিযোগ করে, যে তাদের কন্যা নির্যাতনের শিকার হয়েছে এবং সে অন্তঃসত্ত্বা। এই ঘটনা দ্রুত জানাজানি হয়। সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানান, দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ঘটনাটির প্রতি গুরুত্ব দেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

প্রসিকিউটররা অভিযুক্ত ওই শিক্ষককে খোজা করে দেওয়া এবং মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিলেন। আদালত রায়ে ৩৬ বছর বয়সী শিক্ষক উইরাওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে রায়ে। দেশটির জাতীয় শিশু-কিশোর সুরক্ষা কমিশনের চেয়ারম্যান সুসান্তো বলেছেন যে মঙ্গলবারের রায়ে স্পষ্ট হলো যে ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার করা হয়েছে। 
দেশটিতে ২৫ হাজারের বেশি ইসলামিক বোর্ডিং স্কুল রয়েছে যেগুলো ‘পেসান্ট্রেন’ নামে পরিচিত। এসব স্কুলে থেকে পড়াশোনা করে প্রায় ৫০ লাখের কাছাকাছি শিক্ষার্থী।

গতবছর দক্ষিণ সুমাত্রার বোর্ডিং স্কুলের দুই শিক্ষককে একই অভিযোগে আটক করা হয়। ২৬ ছাত্রকে নির্যাতন করার অভিযোগ ছিল তাদের বিরেুদ্ধে। এর আগে ২০২০ সালে পূর্ব জাভায় ১৫ নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতনের দায়ে বোর্ডিং স্কুলের এক নেতার ১৫ বছরের কারাদণ্ড হয়। প্রেসিডেন্ট জোকো উইদোদো গত মাসে ‘যৌন সহিংসতা দূরীকরণ’ সংক্রান্ত একটি বিল অনুমোদনের জন্য পার্লামেন্টকে আহ্বান জানান। যে আইনে যৌন অপরাধের বিরুদ্ধে লড়াই এবং ‘বৈবাহিক ধর্ষণ’ এর ঘটনাসহ ভুক্তভোগীদের ন্যায়বিচার দেওয়ার কথা বলা হয়েছে। ২০১৬ সালে আইনটির একটি খসড়াও করা হয়। কিন্তু সেটি আর কার্যকর হয়নি।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর